করোনার প্রতিষেধক খুঁজতে নাকানি চোবানি গবেষকদের! এক লহমায় 'আবিষ্কার' তৃণমূলের মন্ত্রীর
করোনার প্রতিষেধক খুঁজতে নাকানি চোবানি গবেষকদের! এক লহমায় 'আবিষ্কার' তৃণমূলের মন্ত্রীর
তুলসির রস করোনা প্রতিষেধক। তাই সকলের তুলসির রস খাওয়া প্রয়োজন। এদিন কালনা মহকুমা হাসপাতালে তুলসির চারা লাগাতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। যদি সেই কালনা হাসপাতালের সুপার বলেছেন তুলসির রস উপকারি। কিন্তু তা করোনার প্রতিষেধক, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।

মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। কালনা হাসপাতালের খালি জায়গায় ভেষজ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই উপলক্ষেই হাসপাতাল চত্ত্বরে তুলসির চারা পুঁততে গিয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানেই তিনি বলেন, তুলসি পাতা যেমন পুজোয় লাগে, তুলসির রস করোনা প্রতিষেধক। সেই অনুষ্ঠানে সকলকে তুলসি পাতার রস খাওয়ার আবেদন করেন তিনি। এরপরেই শুরু হয়ে যায় বিতর্ক।

ভিন্ন মত হাসপাতাল সুপারের
যে হাসপাতাল চত্ত্বরে তুলসি গাছ পুঁততে স্বপন দেবনাথ গিয়েছিলেন, সেই হাসপাতালের সুপার বলেছেন, তুলসির রস উপকারি। কিন্তু তা করোনার প্রতিষেধক, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে তুলসির যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর শক্তি রয়েছে এবং সর্দি, কাশিতে তুলসির ভূমিকা রয়েছে, সে কথা তিনি উল্লেখ করেন।

মানুষের মধ্যে ভ্রান্ত ধারনা
করোনা প্রতিরোধে মানুষের মধ্যে ভ্রান্ত ধারনাও তৈরি হচ্ছে জায়গায়, জায়গায়। বাজারে মুড়ি, মুড়কির মতো বিক্রি হচ্ছে আর্সেনিক অ্যালবাম ৩০। যদিও অনেক হোমিওপ্যাথ চিকিৎসক এই ওষুধে করোনা মুক্তি নিয়ে দ্বিধায় রয়েছেন।












Click it and Unblock the Notifications