বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটির মধ্যেই দেশ থেকে বর্ষা বিদায়ের বার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকায় এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে অন্যদিকে দেশ থেকে এবারের মতো বর্ষা বিদায় শুরুর বার্তাও দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতা ও আশপাশের এলাকায় এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে অন্যদিকে দেশ থেকে এবারের মতো বর্ষা বিদায় শুরুর বার্তাও দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনো জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে একমাত্র পূর্ব মেদিনীপুরের কোনও কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। আপাতত ২-৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

ঘূর্ণাবর্ত-নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের অদূরে নিম্নচাপ তৈরি হতে পারে। যে কারণে গভীর সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ২০ সেপ্টেম্বরের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।
অন্যদিকে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিত অবস্থানে থাকলেও, এর পূর্ব দিকের অংশ কিছুটা দক্ষিণে রয়েছে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, কার্নাল, মিরাট, বারানসী, ডালটনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব মঘ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশ থেকে বর্ষা বিদায়ের বার্তা
দেশ থেকে বর্ষা বিদায় শুরু বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে উত্তর-পশ্চিম ভারতে ঘূর্ণির বিপরীত মুখী হাওয়া বইছে। যে কারণে পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে আগামী ৫ দিন আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। যে কারণে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ থেকে আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫.৩)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৫)
বর্ধমান (২৩)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৫.৬)
দিঘা (২৬.৯)
কলকাতা (২৫.৬)
দমদম (২৫.৬)
কৃষ্ণনগর
মালদহ (২৫.৯)
মেদিনীপুর (২৫.১)
শিলিগুড়ি (২৫.৩)
শ্রীনিকেতন (২৫.৪)












Click it and Unblock the Notifications