মার্কস, লেনিন আর প্রাসঙ্গিক নয়, বিতর্কে জড়ালেন ব্রাত্য

বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ব্রাত্যবাবু। তাঁর দাবি, গত শতাব্দীর পঞ্চাশের দশকেও কার্ল মার্কস, ফ্রেডরিখ এঙ্গেলস, কমরেড লেনিনকে নিয়ে আলোচনা হত। মানুষের মধ্যে আগ্রহ ছিল। কিন্তু, সময় বদলেছে। এখন তাঁরা আর প্রাসঙ্গিক নন। বরং উঠে আসছে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংসদেবের নাম। কারণ, এঁরা চিরন্তন। এঁদের মতাদর্শ কখনও পুরোনো হবে না।
ব্রাত্যবাবুর এই মন্তব্য প্রচারিত হওয়ার সঙ্গে-সঙ্গেই বিতর্ক শুরু হয়। পরে বলেন, প্রাসঙ্গিকতা হারিয়েছে, এমনটা তিনি বোঝাতে চাননি। বরং সমান্তরাল চর্চার কথা বলেছেন।












Click it and Unblock the Notifications