মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ‘পদত্যাগে’র ঘোষণা মানসের, ফিরলেন চেনা মাটিতে
ফের রাজ্য রাজনীতিতে ফিরছেন মানস ভুঁইয়া। দিল্লির রাজনীতি থেকে ফিরছেন চেনা ময়দানে। একুশের বিধানসভা ভোটে নিজের খাসতালুক সবং থেকে ফের একবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন মানস ভুঁইয়া।
ফের রাজ্য রাজনীতিতে ফিরছেন মানস ভুঁইয়া। দিল্লির রাজনীতি থেকে ফিরছেন চেনা ময়দানে। একুশের বিধানসভা ভোটে নিজের খাসতালুক সবং থেকে ফের একবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন মানস ভুঁইয়া। সোমবার তিনি রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করলেন। ফলে সাংসদ হিসেবে তাঁর পদত্যাগ করা এখন স্রেফ সময়ের অপেক্ষা।

রাজ্যে পালাবদলের পর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জোটশরিক কংগ্রেসের বিধায়ক হিসেবে সেচ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মানস ভুইঁয়া। তারপর কংগ্রেসের সঙ্গে জোট ছিন্ন হয়ে যাওয়ায় তাঁকে পদত্যাগ করতে হয় মন্ত্রিসভা থেকে। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসবা নির্বাচনে তিনি টিকিটও পেয়েছিলেন।
২০১৯-এর লোকসভায় মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি দিলীপ ঘোষের কাছে পরাজিত হন। তবে মমতা বন্যোকেপাধ্যায় বর্ষীয়ান ওই নেতাকে রাজ্যসভার সাংসদ করে পাঠান দিল্লিতে। এবার বিধানসভার লড়াইয়ে জেতার পর তিনি ফের ফিরছেন রাজ্য রাজনীতিতে। এবার তিনি জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন।
রাজ্যের মন্ত্রী হওয়ার পর তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। রাজ্যসভার চেয়ারম্যাম বেঙ্কাইয়া নাইডুর কাছে নিজের পদত্যাগ পত্র পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। ২০১৬ সালে সবং থেকে তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। তারপর ফের ২০২১-এ তিনি সবং থেকে জিতলেন তৃণমূলের টিকিটে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দু-সপ্তাহের মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications