রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি

রাম নবমী উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব ঘিরে যখন রাজ্যের নানা প্রান্তে মিছিল ও কর্মসূচির আয়োজন, সেই প্রেক্ষাপটে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দিনটি পালন করার আহ্বান জানান।

বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এই উৎসব যেন সকলের মিলিত আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। তাঁর কথায়, "রাম সবার কোনও নির্দিষ্ট গোষ্ঠীর নয়।" আগের দিনই তিনি ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করেছিলেন, প্রকৃত 'রামরাজ্য' মানে এমন শাসনব্যবস্থা যেখানে সকলের মঙ্গল নিশ্চিত হয়।

এদিকে, রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতাও চোখে পড়ার মতো। কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিজেপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। ভবানীপুরে সকাল থেকেই শুরু হয়েছে বর্ণাঢ্য মিছিল, ঢাক ঢোল, গান ও নাচে মুখরিত পরিবেশ। পদ্মপুকুর হয়ে এলগিন রোড, সেখান থেকে হাজরা মোড় পর্যন্ত এই শোভাযাত্রার রুট নির্ধারিত হয়েছে। মিছিলে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

অন্যদিকে, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন। সম্ভাব্য স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চন্দননগর, হাওড়া, আসানসোল, দুর্গাপুর ও মালদহ এই চার এলাকায় সিআরপিএফ এর একাধিক কোম্পানি দায়িত্বে রয়েছে। টানা তিন দিন এই বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।

কমিশন সূত্রে খবর, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, যাতে উৎসবের আবহে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ধর্মীয় আবেগ, রাজনৈতিক উত্তাপ ও প্রশাসনিক কড়াকড়ির মধ্যেই এ বছরের রামনবমী পালন হচ্ছে রাজ্য জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+