Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এইচআইভি প্রতিরোধে রাজ্যের প্রায় ১৬ লক্ষ মহিলাকে বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদান সরকারের

এইচআইভি প্রতিরোধে রাজ্যের প্রায় ১৬ লক্ষ মহিলাকে বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদান সরকারের

শিশুদের মধ্যে এইচআইভি সংক্রমণ সফলভাবে প্রতিরোধে দেশের অন্যান্য রাজ্যের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বাংলা। জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা বা এনএসিও-র সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।

মমতা ব্যানার্জীর টুইট

মমতা ব্যানার্জীর টুইট

এই প্রসঙ্গে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি টুইটও করতে দেখা যায়। ওই টুইট বার্তায় তিনি লেখেন "আজ বিশ্ব এইডস দিবস। এই দিনে আমি আপনাদের সবার সাথে এই তথ্যটি জানাতে পেরে খুশি যে, এনএসিও-র পিতা-মাতার থেকে শিশুদের শরীরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ প্রকল্পে ২০১৭-১৮ সালে দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে বাংলা।"

১৬ লক্ষ গর্ভবতী মহিলাকে বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদান

১৬ লক্ষ গর্ভবতী মহিলাকে বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদান

ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বাস্থ্য খাতে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছিল। শিশুদের মধ্যে এইচআইভি সংক্রমণ রোধকে তার মধ্যে অন্যতম প্রধান অগ্রাধিকার দিয়েছিল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, "এই প্রকল্পের মাধ্যমে নবজাতকদের মধ্যে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের জন্য রাজ্যের প্রায় সাড়ে ১৬ লক্ষ গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা সরবরাহ করেছিল। যাদের শরীরে এইচআইভি পজিটিভ ভাইরাস পাওয়ার গিয়েছিল তাদের জন্য বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয়।"

এনএসিও-রাজ্য সরকারের যৌথ উদ্যোগেই সুফল

এনএসিও-রাজ্য সরকারের যৌথ উদ্যোগেই সুফল

এদিকে ১৯৯০ সালের পর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতাধীন এনএসিও এইচআইভির বিস্তার এবং এইডস রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এনএসিওর সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য বিভাগ উপ-বিভাগীয়, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতাল গুলিতে অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি কেন্দ্রগুলির মাধ্যমে এইচআইভি পজিটিভ রোগীদের দীর্ঘদিন ধরেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সরবরাহ করে আসছে। এবার তারই সুফল হাতেনাতে মিলল বলে মনে করছে তৃণমূল সরকার।

প্রচারে তৃনমূলের প্রথম সারির নেতারা

প্রচারে তৃনমূলের প্রথম সারির নেতারা

অন্যদিকে সূত্রের খবর একটানা প্রচারের কারণে যৌন পল্লি সোনাগাছিতেও এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যার সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়কে কিছুদিন আগেই এই বিষয়ে ভবানীপুরে একটি সচেতনতামূলক সমাবেশে অংশ নিতে দেখা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+