Nabanna Chalo: নবান্ন চলো অভিযান ভেস্তে দিতে মরিয়া 'মমতা পুলিশ', শুভেন্দু দিলেন চাঞ্চল্যকর তথ্য

Nabanna Chalo: আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।

অরাজনৈতিক শান্তিপূর্ণ এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ২৭ অগাস্ট। মমতাকে পদত্যাগের জন্য সময়সীমা দেওয়া হয়েছে ২৬ অগাস্ট পর্যন্ত। সেই কর্মসূচি ভেস্তে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মরিয়া, চাঞ্চল্যকর তথ্য দিয়ে দাবি শুভেন্দু অধিকারীর।

Nabanna Chalo

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে জানানো হয়েছে, পুলিশের অনুমতি নেওয়া হবে না। জাতীয় পতাকা নিয়ে হবে কর্মসূচি। সকলকে আহ্বান জানানো হলেও কেউ রাজনৈতিক পতাকা আনতে পারবেন না। এই কর্মসূচিতে বাধা দেওয়া হলে রাজ্য অচলের হুমকিও দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।

এরই মধ্যে এদিন বিস্ফোরক তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, "শেষমেশ মমতা পুলিশ 'টুলকিট' তৈরি করে 'ফেক নিউজ' ছড়াতে উদ্যত হয়েছে!!! সমাজমাধ্যমে ২৭ তারিখের নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।

প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং একপ্রকার জনরোষের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে। এবার ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে।"

শুভেন্দু এদিন মমতাকে নিশানা করে লেখেন, "ওঁর স্নায়ুর চাপ হ্রাস করতে পুলিশ মাঠে নেমে পড়েছে। শুধুমাত্র পুলিশি ব্যবস্থা দিয়ে ছাত্র ছাত্রীদের ও নাগরিক সমাজকে রোখা যাবে না বুঝতে পেরে, মমতা পুলিশ একপ্রকার অনৈতিক পথ অবলম্বন করা আরম্ভ করেছে।

প্রত্যেক জেলার থানা গুলোতে ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। এই ফেক ফেসবুক প্রোফাইল গুলি সংগ্রহ করা হচ্ছে যাতে এই গুলোর মাধ্যমে ২৭ অগাস্ট নবান্ন ঘেরাও নিয়ে ভুল-ভ্রান্তিকর খবর ছড়ানো যায়। এর সাথেই এই ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের URL লিংক পাঠানো হচ্ছে কিছু আগে থেকেই সৃষ্টি করা ভুল পোস্ট ছড়ানোর জন্য যাতে নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্র ছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায়।"

শুভেন্দুর দাবি, সিভিকদের ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তোলা হয়েছে। ওসি-রা টাকা দিয়েছেন রিচার্জ করার জন্য। তারপরে সব ফেক নাম দিয়ে প্রোফাইল খোলানো হচ্ছে। প্রতিটি জেলার সব জায়গাতেই DG-র নির্দেশে পুরোদমে এই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

শুভেন্দু সেই ফেসবুক প্রোফাইলের লিঙ্কগুলি দিয়ে লিখেছেন, পুরো পৃথিবীতে 'টুলকিট'-এর ব্যবহারে আন্দোলন জোরদার করার নজির রয়েছে, যার মাধ্যমে আন্দোলনে যোগদানে ইচ্ছুকদের বার্তা দেওয়া যায়, কীভাবে অনলাইন বা অফলাইনে তাঁরা আন্দোলনের অংশ হয়ে উঠতে পারেন। এই প্রথম আন্দোলন রুখতে সরকার ও প্রশাসন 'টুলকিট' ব্যবহার করে ভুয়ো খবর ছড়িয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন ভেস্তে দিতে চাইছে।

শুভেন্দুর কথায়, আমি ছাত্র ছাত্রীদের ও নাগরিক সমাজ কে অনুরোধ করছি আপনারা কোনও ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলুন ডাক্তার বোনটির জন্যে বিচার আদায়ের দাবি জানানোর জন্য। 'মমতা পুলিশ'-এর ষড়যন্ত্র জনসমক্ষে প্রকাশ করতে পুর্ব মেদিনীপুর জেলায় পুলিশের দ্বারা খোলা ফেক ফেসবুক প্রোফাইলের তালিকা নমুনা হিসেবে জনসমক্ষে আনেন বিরোধী দলনেতা।

তাঁর কাছে এরকম প্রতিটি জেলার তালিকা আছে বলে দাবি শুভেন্দুর। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জেনে রাখুন নীচের তলার পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আর আপনার পাশে নেই। আপনার জনবিরোধী কার্যকলাপে তাঁরাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁদের বাড়িতেও কন্যা সন্তান রয়েছে, তাঁরাও বিচার চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+