করোনা পরবর্তী পরিস্থিতি নিউ নরমাল কী হবে শহরে, শ্বেত পত্র তৈরি করছে মমতা সরকার

করোনা পরবর্তী পরিস্থিতি নিউ নরমাল কী হবে শহরে, শ্বেত পত্র তৈরি করছে মমতা সরকার

করোনা পরবর্তী পরিস্থিতিতে কী হবে শহরের নিউ নরমাল তা নির্ধারণে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তার জন্য শ্বেত পত্র তৈরি করা হচ্ছে। যেহেতু শহরের চরিত্র দ্রুত বদলাচ্ছে তাই বেশ কিছু নতুন পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার এমনই জানিয়েছেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন।

কী হতে চলেছে শহরের নিউ নরমাল

কী হতে চলেছে শহরের নিউ নরমাল

কোভিড পরবর্তী পরিস্থিতিতে এখন নিউ নরমালের পথে হাঁটছে গোটা বিশ্ব যেখানে বদলে গিয়েছে মানুষের জীবন যাত্রা। সেই পরিস্থিতিতেই কলকাতা শহরের জীবনধারাও বদলে যাচ্ছে। কী হতে চলেছে শহরের নিউ নরমাল, তার পরিকল্পনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোর চেয়ারম্যানের উপর।

নিউ নরমালের পরিকল্পনা

নিউ নরমালের পরিকল্পনা

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছে করোনা পরবর্তী পরিস্থিতিতে বদলে হিয়েছে অনেক কিছু। মানুষ এখন ওয়ার্ক ফ্রম হোম করছেন, দোকান, বাজারে নতুন নিয়ম জাির করা হয়েছে। হজ হাউস, বিমান বন্দরে খোলা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। জামাকাপড় থেকে খাবার দাবার সবকিছুর হোমডেলিভারি বেড়েেছ। শপিং মল গুলিতে নতুন নতুন নিয়ম জারি করা হয়েছে।

নগরায়নে পরবর্তন আনার ভাবনা

নগরায়নে পরবর্তন আনার ভাবনা

কোভিড-১৯-র সংক্রমণের ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন শহরের আবাসনেও কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দেবাশিস সেন। তিনি বলেছেন শিল্পাঞ্চল বা আইআইটি ক্যাম্পাসের মত করে এবার আবাসন গড়ে তোলা হবে। যেখানে সবকিছুই মিলবে। আবাসনের বাসিন্দাদের প্রতিদিন প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হবে না। ঠিক যেমনটা আছে জামশেদপুর, দুর্গাপু এবং খড়গপুরে।

বাড়ছে করোনা সংক্রমণ

বাড়ছে করোনা সংক্রমণ

রাজ্যে প্রতিদিন লাফিেয় বাড়ছে করোনা সংক্রমণ। করোনা মৃত্যুর সংখ্যা কলকাতায় সবচেয়ে বেশি। বাড়ছে কন্টেইনমেন্ট জোনও। সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগজনক জায়গায় যাচ্ছে শহরের পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+