অভিষেকের সঙ্গেই 'নবজোয়ার কর্মসূচি'তে যোগ দিচ্ছেন মমতাও! কর্মীদের উদ্দেশ্যে দেবেন বার্তাও
নবজোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার রাতেই মালদহে যাচ্ছেন তিনি। রাতের ট্রেনে রওনা হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। অন্যদিকে ইতিমধ্যে মালদহে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হব্বিবপুরের রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে মালদহে সফর শুরু করেছেন তিনি। আজ বুধবার নবজোয়ার কর্মসূচি নিয়ে সেখানে সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সকালেই উত্তরবঙ্গের সেই জেলাতে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সে জেলাতে পা রেখেই প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মালদহ কলেজ অডিটোরিয়ামে এই সভা হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

ইতিমধ্যে একাধিক সামাজিক প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেগুলি ঠিক ভাবে মানুষের কাছে পৌঁছবে কিনা তা বৈঠকের মাধ্যমেই জানার চেষ্টা করবেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকল্পগুলির বিষয়েও তিনি খোঁজখবর আধিকারিকদের কাছ থেকে নেবেন বলে জানা গিয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে এহেন বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আর এই প্রশাসনিক বৈঠকের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একযোগে নবজোয়ার কর্মসচিতে যোগ দেবেন তাঁরা। বিকেল চারটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক একযোগে সভা করবেন বলেও জানা গিয়েছে। তবে মালদহের কোথায় এই সভা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে মালদহ সহ গোটা উত্তরবঙ্গ বিজেপির অন্যতম শক্তঘাঁটি। আর সেখানেই পাখির চোখ তৃণমূল নেতৃত্বের। তা কার্যত স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচন এবং বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কার্যত ব্যাক টু ব্যাক বড় নির্বাচনের আগে একাধিক কর্মসূচি নিয়ে গোটা বাংলা চষে বেড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দুমাস ধরে চলবে এই কর্মসূচি। উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি। যদিও বিজেপির তরফে এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার ধ্বংস হচ্ছে বলে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী সহ বিরোধী শিবির। তবে মালদহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক কি বার্তা দেয় সেদিকেই নজর সবার।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ রাতে মালদহের উদ্দেশ্যে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাইঘাট এক্সপ্রেসে প্রশাসনিক প্রধানের যাওয়ার কথা রয়েছে। আগামীকাল ৪ তারিখ সকালে মালদহে পৌঁছানোর কথা। এরপর কাঞ্চঞ্জঙ্ঘা এক্সপ্রেসে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।












Click it and Unblock the Notifications