'বিজেপিকে শূন্য করতে হবে', নীতীশকে পাশে বসিয়ে বিরোধী ঐক্য নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার
বিজেপিকে নির্মূল করতে হবে। টার্গেট একটাই। সেই টার্গেটকেই পাখির চোখ করে এক মঞ্চে দুই সুপ্রিমো। নবান্নে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার স্পষ্ট করে দিলেন। ২০২৪ লোকসভা ভোটে বিজেপিকে শূন্য করতে হবে।
এই টার্গেটকে সামনে রেখেই এই যে বিরোধীরা একজোট হতে শুরু করে দিয়েছেন তার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এদিন দুপুরে তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে কলকাতায় পা রাখেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার।

এদিন নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বিরোধী ঐক্য নিয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ২০২৪-র লোকসভা ভোটে বিজেপিকে শূন্য করতে হবে। অর্থাৎ ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে মসনদ চ্যূত করাই হল আসল উদ্দেশ্য সেটা স্পষ্ট করে দিয়েছেন নীতীশ কুমার।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, সব অবিজেপি রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। বিহারের কোনও একটা জায়গায় সব অবিজেপি দলগুলিকে একসঙ্গে নিয়ে বৈঠকের বার্তা দিয়েছেন তিনি। একটি ঘরোয়া বৈঠক করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোথায় সেই বৈঠক হবে তা পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন।

অন্যদিকে নীতীশ কুমারও এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে নামতে হবে। তার জন্য আগে থেকেই সব অবিজেপি দলগুলিকে একত্রিক করা জরুরি বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক যে ফলপ্রসূ হয়েথে তা নীতীশের বার্তাতেও স্পষ্ট।
এদিন সাংবাদি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন বিজেপি নিজেকে হিরো মনে করছে। খালি মিথ্যে কথা বলে আর ফেক ভিডিও তৈরি করে গুণ্ডাগিরি করছে বলে অভিযোগ করেছেন তিনি। এই গুণ্ডাগিরি আর চলতে দেওয়া যাবে না বলেই বার্তা দিয়েছেন তিনি। সেকারণে সব অবিজেপি দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ে নামার বার্তা দিয়েছেন তিনি। তাতে আশাবাদী নীতীশ কুমারও।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই রাজ্য সফরে এসে অমিত শাহ সরকার ফেলে দেওয়ার বার্তা দিয়েছিলেন। বীরভূমের সভা থেকে তিনি বলেছিলেন লোকসভায় বাংলায় ৩৫টি আসন পেলেই মমতা সরকার পড়ে যাবে। অমিত শাহের এই মন্তব্যকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন অমিত শাহ সরকার ফেলার চক্রান্ত করছেন।












Click it and Unblock the Notifications