মমতা ছুটছেন পিকের অঙ্ক মেনে! আদিবাসী ভোটের লক্ষ্যে টার্গেট ফিক্সড করল তৃণমূল

মমতার নজরে আদিবাসী ভোট, পিকের অঙ্ক মেনে টার্গেট ফিক্সড করে ফেলল তৃণমূল

আদিবাসী ও তফশিলি ভোট যেদিকে, সেদিকেই এবার বাংলার রায়! রাজনৈতিক ভোট কৌশলীরা এবার ভোট-অঙ্ক কষে ফেলেছেন প্রাথমিকভাবে। আর সেই অঙ্ক মেনেই মতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং-এ। সামাজিক যোগাযোগ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভোট নিজের দিকে টানার কৌশল নিলেন।

তৃণমূলকে অভয় ভোট কৌশলী পিকের

তৃণমূলকে অভয় ভোট কৌশলী পিকের

প্রশান্ত কিশোর সম্প্রতি যে ভোট-অঙ্ক সামনে এনেছেন, তার ভিত্তিতে বিজেপি তিন অঙ্কে পৌঁছবে না বলে দাবি করা হয়েছে। তাঁর এই দাবির সমর্থনে যুক্তিও দিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন সংখ্যালঘু ভোট রাজ্যের শাসকদলের দিকে। বাকি ৭০ শতাংশ ভোট কার দিকে কত, তা বিচার করেই তৃণমূলকে অভয় দিয়েছেন তিনি।

আদিবাসী ভোটের দিকেই নজর মমতার

আদিবাসী ভোটের দিকেই নজর মমতার

২০১৯-এ তৃণমূলের আদিবাসী ও তফশিলি ভোট অনেকটাই বিজেপির দিকে সরে গিয়েছিল। তা ফিরিয়ে আনতে পারলে আর জয়ের জন্য অন্য কোনও দিকে তাকাতে হবে না। তাই আদিবাসী ভোটের দিকেই নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আদিবাসী ভোট টানতে তাঁর বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যমকেই হাতিয়ার করেছেন।

আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মমতা

আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মমতা

এদিন গণবিবাহের অনুষ্ঠানে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মমতা। আদিবাসীদের মন কাড়ার চেষ্টা করেন। গনবিবাহের অনুষ্ঠানে হাজির থেকে নবদম্পতিদের আশীর্বাদ করেন, তাঁদের হাতে উপহার তুলে দেন। অনুষ্ঠানে নিজের মতো করে মিশে যান আদিবাসী মানুষদের সঙ্গে। এদিন রাজবংশী পরিবারেও একটি বিবাহ অনুষ্ঠানে যান তিনি।

তৃণমূলের নজর আদিবাসী ও তপশিলি ভোটে

তৃণমূলের নজর আদিবাসী ও তপশিলি ভোটে

মমতার এই জাতীয় পদক্ষেপই বলে দিচ্ছে তৃণমূলের নজর এখন আদিবাসী ও তপশিলি ভোটের দিকে। ২০১৯-এ হারানো আদিবাসী ও তফশিলি ভোট ফিরিয়ে আনতে পারলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলকে সহজেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন বলে মনে করছে বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

৮৪টি তফশিলি আসনের মধ্যে ৫৮টি টার্গেট

৮৪টি তফশিলি আসনের মধ্যে ৫৮টি টার্গেট

বাংলায় মোট ৮৪টি আসন তফশিলি সংরক্ষিত। তার মধ্যে তৃণমূল অন্তত ৫৮টি আসন টার্গেট করে এগোচ্ছে। সেই লক্ষ্যপূরণে কোমর বেঁধে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আদিবাসী ভোট ফেরাতে নতুন কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে রাখা হয়েছে আদিবাসী নেতাদের। সব মিলিয়ে একুশের ভোটের আগে বিজেপি ও তৃণমূলের লড়াই তীব্র হচ্ছে সর্বক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+