'বিজেপি ৫০০০ টাকা দিয়ে এক একটা ভোট কিনছে ', যাদবপুরের হাইভোল্টেজ সভায় সরব মমতা

মহানগরীর বুকে অমিত শাহ রাজকীয় রোড শো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়েছেন 'রাগ কমান দিদি, রক্তচাপ বেড়ে যাবে।' ঠিক সেই সময় যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রচারে বাঘাযতীনে সভা করছিলেন সুপ্রিমো মমতা

মহানগরীর বুকে অমিত শাহ রাজকীয় রোড শো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়েছেন 'রাগ কমান দিদি, রক্তচাপ বেড়ে যাবে।' ঠিক সেই সময় যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রচারে বাঘাযতীনে সভা করছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহানগরী দুটি হাইভোল্টেজ প্রচারের ঘিরে এদিন সরগরম ছিল। ভোট তাপমাত্রা চড়িয়ে এদিন বাঘাযতীনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানো ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন মমতা।

 '৫০০০ টাকায় একটা ভোট কিনছে'

'৫০০০ টাকায় একটা ভোট কিনছে'


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, 'নির্বাচনের নাম করে আমাদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে বিজেপি.. আমার সিপিকে চেঞ্জ করছে.. হাওয়ালার কোটি কোটি টাকা উড়ছে কলকাতায়।'এরপর তিনি বাঁকুড়ার প্রসঙ্গ তুলে জানান, সেখানে এক একটি ভোট কিনতে ৫০০০ টাকা দিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সিআরপিএফ-র গাড়ি করে ঢুকছে টাকা।

প্রশাসনের কেউ টাকা নেওয়ায় যুক্ত থাকলে..

প্রশাসনের কেউ টাকা নেওয়ায় যুক্ত থাকলে..

এদিন হুঁশিয়ারকির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,. যাঁরা এই নির্বাচনে টাকা নিয়েছেন তাঁদের খহর রাখেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের কেউ জড়িতে থাকলে এতে, ভোট মিটতেই তিনি সেই বিষয়টি ছেড়ে দেহেন না।

ব্যাঙ্ক বাতিল প্রসঙ্গ

ব্যাঙ্ক বাতিল প্রসঙ্গ

আগের জনসভাগুলির মতো এদিনও যাদবপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন , বিজেপি সরকারে আসলে ব্যাঙ্কগুলি বাতিল হয়ে যাবে। পাশাপাশি, লালকেল্লাও বেসরকারীকরণ করে দেবে বিজেপির সরকার। তবে নির্বাচণে তৃণমূল ক্ষমতা পেলেই তদন্ত হবে নোটবাতিল থেকে বিভিন্ন নেতাদের দুর্নীতির ক্লিনচিট ঘিরে।

পঞ্চায়েতের 'ছোট্ট' ঘটনা!

পঞ্চায়েতের 'ছোট্ট' ঘটনা!


এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,' এখানকার বাংলার কিছু চ্যানেল আছে, তারা একটু পাকা বেশি..একটা ছোট্ট ঘটনা নিয়ে সারাক্ষণ দেখায়..আমি ওঁদের জিজ্ঞেস করেছিলাম কেন কর?.. বলছে আমাদের তো একটা চুল্লি, চুল্লি তো সারাক্ষণ চালাতে হবে..টিআরপি রেট বাড়াতে হবে, চুল্লিতে কাঠ ঢালতে হবে।' এরপর একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নাম করে তোপ দাগতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+