হিংসা বরদাস্ত নয়, খবর নিয়ে উত্তেজনা তৈরি করবেন না! করোনার আইন লাগুর হুঁশিয়ারি মমতার

এই জয় মা-মাটি-মানুষের জয়। উন্নয়ন করেছি, তাই জিতেছি। মন্ত্রিসভার শপথ গ্রহণের পরে নবান্নে করা প্রথম সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। খবর নিয়ে উত্তেজনা তৈরি করবেন না

এই জয় মা-মাটি-মানুষের জয়। উন্নয়ন করেছি, তাই জিতেছি। মন্ত্রিসভার শপথ গ্রহণের পরে নবান্নে করা প্রথম সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। খবর নিয়ে উত্তেজনা তৈরি করবেন না। সংবাদ মাধ্যমকে করোনা আইন লাগুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জয় মা-মাটি-মানুষের জয়

জয় মা-মাটি-মানুষের জয়

তৃতীয়বার রাজ্যে তৃণমূলের জয়কে মা-মাটি-মানুষের জয় বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সরকার উন্নয়ন করেছে, তাই জিতেছে। সরকার আরও স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ তৈরি করবে বলে জানিয়েছেন তিনি।

 করোনা নিয়ন্ত্রণে সাহায্য করছে না কেন্দ্র

করোনা নিয়ন্ত্রণে সাহায্য করছে না কেন্দ্র

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বলেন, রাজ্যের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে। ফের একবার রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন না দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। তিনি বলেন, সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে ১ লক্ষ ভ্যাকসিন এসেছে। এতে তো ৫০ হাজার মানুষকে দেওয়া যাবে। কিন্তু রাজ্যের লোকসংখ্যা দশ কোটি। বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রের সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

 করোনা মোকাবিলা অগ্রাধিকার

করোনা মোকাবিলা অগ্রাধিকার

মুখ্যমন্ত্রী বলেছেন, করোনা মোকাবিলাকেই অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। আগামী ১৫ দিন কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, পুরোপুরি লকডাউন করা হচ্ছে না। কেননা তাতে অনেক গরিব মানুষের অসুবিধা হবে। করোনা মোকাবিলায় রাজ্য সরকার অস্থায়ী হাসপাতালের সংখ্যা বাড়ানোর ওপরে জোর দিচ্ছে। তিনি বলেছেন, রাজ্যে আরও বেশি অক্সিজেনের প্রয়োজন। মেডিক্যাল কলেজগুলিকে অক্সিজেন প্ল্যান্ট তৈরির ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 মমতার হুঁশিয়ারি

মমতার হুঁশিয়ারি

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিংসা মোকাবিলার কথা বলেছেন, বিজেপিকেও হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপির বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ তিনি করেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই পরিস্থিতিতে কোথাও অক্সিজেনের অভাব আবার কোথাও ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, এই ধরনের খবর প্রচার করে যেন লোকজনকে উত্তেজিত করা না হয়। খবর নিয়ে সরকারকে সহযোগিতা করার কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের উদ্দেশে বলেছেন, এই ধরনের খবর না করে, তারা যেন সমস্যা সমাধানের চেষ্টা করে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, করোনা-বিধি যথেষ্ট কঠোর। দরকারে সেই আইন লাগু করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+