মানুষের সমস্যা সমাধানে টাস্ক ফোর্স, পর্যালোচনা বৈঠকে সচিবদের কড়া বার্তা মমতার

১৫টি দফতরের সচিবকে নিয়ে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখলেন কার কী অভিযোগ। কোন দফতর কী কাজ করেছে। তা নিয়ে পর্যালোচনা করে তিনি সচিবদের নির্দেশ দিলেন।

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সাধারণ মানুষের চাহিদাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তিনি নবান্নে সচিবদের সঙ্গে বৈঠক করলেন। দিদির দূত কর্মসূচিতে আসা অভিযোগগুলির নিষ্পত্তিতে কোনও ঞঢিলসেমি করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন সচিবদের।

মানুষের দরবারে পৌঁছে দিতে হবে পরিষেবা

মানুষের দরবারে পৌঁছে দিতে হবে পরিষেবা

পঞ্চায়েত নির্বাচনের আগে অগ্রাধিকার দিতে হবে মানুষের পরিষেবায়। সোমবার দুপুরে প্রায় ১৫টি দফতরের সচিবকে নিয়ে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখলেন কার কী অভিযোগ। কোন দফতর কী কাজ করেছে। তা নিয়ে পর্যালোচনা করে তিনি সচিবদের বললেন, কোনও কাজ ফেলে রাখা যাবে না, তাড়াতাড়ি মানুষের দরবারে পৌঁছে দিতে হবে পরিষেবা।

দিদির দূত কর্মসূচিতে যে সমস্ত অভিযোগ এসেছে

দিদির দূত কর্মসূচিতে যে সমস্ত অভিযোগ এসেছে

মুখ্যমন্ত্রী এদিন পর্যালোচনা বৈঠকে দেখেছেন পঞ্চায়েত দফতরে বেশি অভিযোগ এসেছে. সেখানে আবাস যোজনা থেকে রাস্তা তৈরি-সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের অধীনে রাস্তা তৈরি-সহ একাধিক অভিযোগ এসেছে। এছাড়া স্বাস্থ্য দফতরের অধীনে স্বাস্থ্যসাথী নিয়েও দিদির দূত কর্মসূচিতে নানা অভিযোগ এসেছে।

চটজলদি মানুষের চাহিদা পূরণে সিদ্ধহস্ত মমতা

চটজলদি মানুষের চাহিদা পূরণে সিদ্ধহস্ত মমতা

মুখ্যমন্ত্রী খতিয়ে দেখেছেন নারী ও শিশু কল্যাণ দফতরের অধীনে একাধিক অভিযোগ জমা পড়েছে। তাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কালবিলম্ব না করে সমস্ত অভিযোগের সুষ্ঠু সমাধান করতে হবে। বিভিন্ন দফতরের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলবে মুখ্যমন্ত্রীর দফতর। মোট কথা, চটজলদি মানুষের চাহিদা পূরণে সিদ্ধহস্ত তিনি।

টাস্ক ফোর্স নজরদারি করবে সমস্যার সমাধানে

টাস্ক ফোর্স নজরদারি করবে সমস্যার সমাধানে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই মুখ্যমন্ত্রীর নির্দেশে সিএমও-র তরফে একটি পোর্টাল চালু হবে। সেই পোর্টালের মাধ্যমে অভিযোগগুলি নিষ্পত্তি হবে। পাশাপাশি বিভিন্ন দফতরকে নিয়ে পৃথক পৃথক টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্স নজরদারি করবে অভিযোগগুলি নিষ্পত্তি কতটা হচ্ছে।

গ্রিভেন্স সেলে যে সমস্ত অভিযোগ আসে তার সমাধানও

গ্রিভেন্স সেলে যে সমস্ত অভিযোগ আসে তার সমাধানও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রতি দফতর ধরে ধরে পর্যালোচনা করেন। কয়েকটি দফতরকে বিশেষ নির্দেশও দিয়েছেন তিনি। দিদির দূত কর্মসূচি ছাড়াও গ্রিভেন্স সেলে যে সমস্ত অভিযোগ আসে, তার সমাধান করারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরেজমিনে পর্যালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সরেজমিনে পর্যালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্রাধিকার। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের মনের কথা শুনতে তিনি উৎসাহী। মানুষ যে সমস্ত অভিযোগ করেছেন, তা সরেজমিনে পর্যালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মানুষের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টায় ব্যবস্থা

মানুষের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টায় ব্যবস্থা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেখতে চান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে তাঁর সরকার কতটা তৎপর হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত দফতরের কাছেই জবাবদিহি চাইলেন মমতা। শুধু জেলা সফরে গিয়ে মানুষের হাতে পরিষেবা তুলে দিয়েই তিনি হাত গুটিয়ে নিচ্ছেন না। মানুষের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টায় তিনি ব্যবস্থা নিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+