নন্দীগ্রাম নিয়ে মোদী-শাহদের দাবিকে ফুৎকারে ওড়ালেন মমতা, আত্মবিশ্বাসের সুর দিদির কণ্ঠে

নন্দীগ্রাম নিয়ে মোদী-শাহদের দাবিকে ফুৎকারে ওড়ালেন মমতা, আত্মবিশ্বাসের সুর দিদির কণ্ঠে

গতকাল নরেন্দ্র মোদী রাজ্যে পা রেখেই দাবি করেন যে নন্দীগ্রামের ভোটে হার স্বীকার করে নিয়েছেন মমতা। এরপর আজ অমিত শাহ শীতলকুচির সভা থেকেও একই দাবি করেন। এদিকে, বিজেপির দুই হেভিওয়েটের দাবি কার্যত নস্যাৎ করে দিয়ে মমতা জানান দেন তাঁর আত্মবিশ্বাস।

নন্দীগ্রামে ইস্যুতে মমতার দাবি

নন্দীগ্রামে ইস্যুতে মমতার দাবি

এদিন নাটা বাড়ির সভায় মমতা বলেন, 'নন্দীগ্রামে আমি ভালোভাবেই জিতব।' এই বার্তা নেত্রীর কণ্ঠে শুনেই উপস্থিত জনতার মধ্যে উল্লাসের রোল শোনা যায়। নেত্রী বলেন, শুধু তিনি জিতলেই হবে না। বাকি তৃণমূল প্রার্থীদেরও জেতাতে হবে। পাশাপাশি মমতার দাবি, বিজেপি নন্দীগ্রাম নিয়ে যা বলছে, তা 'ফাঁকা আওয়াজ'।

বিজেপিকে তোপ

বিজেপিকে তোপ

মমতা এদিন স্বল্পসঞ্চয়ে সুদের হার কমানো নিয়ে মোদী সরকারের প্রথম সিদ্ধান্ত প্রসঙ্গে তোপ দাগেন। জননেত্রীর দাবি, এভাবে একদিন ব্যাঙ্কের টাকাও উধাও হয়ে যাবে। মমতার দাবি, স্বল্প সঞ্চয় বিষয়ক সিদ্ধান্ত থেকে মোদী সরকার পিছু হটেছে শুধু ভোটের ভয়ে।

অমিত শাহকে একহাত নিলেন মমতা

অমিত শাহকে একহাত নিলেন মমতা

এদিনের সভায় স্বভাবসিদ্ধভাবে অমিত শাহকে একহাত নিয়েছেন দিদি। তিনি বলেন, 'গায়ের জোরে যা ইচ্ছে তাই করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন চলছে।'এই প্রসঙ্গে তিনি অসমের ঘটনারও উল্লেখ করেন।

'মাইনাসে প্লাস'

'মাইনাসে প্লাস'

'মাইনাস এলাকা থেকে আমি প্লাস করে ফেলেছি' এমন বার্তা দিয়ে মমতা কার্যত দাবি করেছেন, যে সমস্ত এলাকায় তিনি পিছিয়ে ছিলেন সেই সমস্ত এলাকায় তিনি ইতিমধ্যেই 'প্লাস' নিয়ে ফেলেছেন। আর যে সমস্ত এলাকায় তিনি 'প্লাসে' ছিলেন , তা থেকে তিনি বিরোধীদের কী করে মাইনাস করতে হয়, তা দেখে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+