Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লিবাসীর কাছে আপকে ভোট দেওয়ার আহ্বাণ মমতার! হঠাৎ কেন এই আপ-প্রীতি?

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটটি দেখে হয়তো স্বয়ং অরবিন্দ কেজরিওয়ালও আকাশ থেকে পড়লেন। তৃণমূলনেত্রীর আপকে এমন প্রকাশ্য সমর্থনে হতবাক রাজনৈতিক মহল। নেতা থেকে পর্যবেক্ষক কেউ বুঝে উঠতে পারছেন না হঠাৎ আপের প্রতি মমতার এই উদারতার কারণ কী!

আরও পড়ুন : পশ্চিমবঙ্গের আপ আমাদের সঙ্গে মিশে গেল, বললেন রাহুল সিনহা

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ডাহা ফেল আম আদমি পার্টি,কিন্তু কেন?

আরও পড়ুন : কেজরিওয়ালের সঙ্গে 'ডিনার', মাথাপিছু ২০,০০০ টাকা!

আরও পড়ুন : 'অরবিন্দ' দূরত্ব রাখতে চাইছে 'কেজরিওয়াল'-এর থেকে!

বৃহস্পতিবার বিকেলে আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট : "৭ তারিখ দিল্লি নির্বাচন। দিল্লির সবাইকে আমার অনুরোধ দয়া করে আপকে ভোট দিন। দিল্লির উন্নয়ন ও দেশের বৃহত্তর স্বার্থে তা প্রয়োজন।" এই টুইটটি পাওয়ার পর কিছুটা অবাক হলেও সৌজন্যের খাতিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন আপ নেতা আশুতোষ।

দিল্লিবাসীর কাছে আপকে ভোট দেওয়ার আহ্বাণ মমতার! হঠাৎ কেন এই আপ-প্রীতি?

হঠাৎ আপ প্রীতি কেন?

২০১৩ সালে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে কড়া নির্দেশ দিয়েছিলেন প্রকাশ্যে আপ আলোচনা নয়। তাহলে হঠাৎ আপ প্রীতি কেন মমতার।

কী আবার সেই চিরকালীন সত্যটা। শত্রুর শত্রু মিত্র হয়। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা দিল্লিতে আপের সেই আকাশছোঁয়া জনপ্রিয়তা না থাকলেও সমর্থন ভালমাত্রাতেই রয়েছে। আর আপের সেই জনসমর্থনকে কাজে লাগিয়ে দিল্লিতে নিজের ভিত শক্ত করতে চাইছেন মমতা। এদিকে তো এমনই রাজ্যে ভিত ক্রমেই নড়বড়ে হতে শুরু করেছে।

সারদা কাণ্ডে নাম জড়ানোয় একের পর এক নেতা নেত্রীরা দল ছাড়তে শুরু করেছেন। আগামী দিনে আরও অনেকে দল ছাড়বে বলে বিরোধীরা কটাক্ষ করলেও সে কটাক্ষ যে সত্য়িই হতে চলেছেন তা ভালই জানেন মমতা নিজেও।

ঘরে-বাইরে শত্রু

সৃঞ্জয় বসুর পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই আপের সমর্থনে এই টুইটটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, দলের অন্দরের সমস্যা শুরু হয়ে গিয়েছে। যেভাবে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতি পদক্ষেপে তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে রীতিমতো অসন্তুষ্ট মুকুল রায়। দলের নতুন যারা যোগ দিচ্ছেন, পুরনোদের দূরে সরিয়ে নতুনদের নিয়ে নেত্রীর বেশি 'বাড়াবাড়ি' মেনে নিতে পারছেন না অনেক প্রবীন তৃণমূল নেতাই।

দলের বাইরে তো কংগ্রেস, সিপিএমের সঙ্গে শত্রুতা ছিলই এখন সে সব ছাপিয়ে তৃণমূলের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে বিজেপি। তাতেও তৃণমূল বিরোধিতা ছাড়ছে না কংগ্রেস, সিপিএম। রাজনীতি মঞ্চে আপাতত সবাই শত্রু, তাই একা হয়ে গিয়েছেন মমতা। আর তাই হয়তো আপের হাত ধরে নয়া বন্ধুত্বের ইঙ্গিত দিতে চাইছেন মমতা।

আপ নিয়ে তৃণমূলের অবস্থান

২০১৩ সালে, জনসভা পথসভা করে কলকাতা, পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশের চেষ্টা চালিয়েছিল আপ। কলকাতায় আপ আয়োজিত একটি অনুষ্ঠানে মাত্র ৩০০ জনের ভিড় হয়েছিল।

যদিও ছোট্ট এই সমাবেশ তৃণমূলের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। আপকে কোনওভাবেই রাজ্যে বাড়তে দেওয়া যাবে না বলেও এককাট্টা হয়েছিল তৃণমূল। মমতা ভয়ের কারণ হয়েছিল লোকসভা নির্বাচনে ভোট শেয়ারে ভাগ বসাতে পারে আপ।

যদিও সংগঠনের অভাবে পশ্চিমবঙ্গে সেভাবে দাঁড়াতেই পারেনি আপ। মমতার চিন্তা ছিল শহরের ভোটটা না আপের পক্ষে শেষষমুহূর্তে ঘুরে যায়। যদিও পরে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছিল এড়িয়ে চলাই সবচেয়ে ভাল পন্থা তাই জনসমক্ষে আপ প্রসঙ্গে একটা শব্দও উচ্চারণ না করার পথেই হেঁটেছিল তার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+