Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশ্চিমবঙ্গের আপ আমাদের সঙ্গে মিশে গেল, বললেন রাহুল সিনহা

পশ্চিমবঙ্গের আপ আমাদের সঙ্গে মিশে গেল, বললেন রাহুল সিনহা
কলকাতা, ৭ জুন : পশ্চিমবঙ্গের আম আদমি পার্টির সংগঠন এতদিন যা শুধু ছিল নাম মাত্রই, এবার আর তাও রইল না। আপের রাজ্য শাখার সব সদস্যই এবার ঝাড়ু ছেড়ে গেরুয়া দলে যোগ দিলেন বলে বিজেপির তরফে জানানো হল।

বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি রাহুল সিনহা জানান, পশ্চিমবঙ্গের আপ সদস্যরা শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলার আপ মিশে গিয়েছে আমাদের সঙ্গে।

আপ নেতা মেহবুব জাফরি অন্যান্য বহু আপ সদস্যদের সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। জাফরির কথায় আপের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার বিষয়ে নিরুত্তাপ। বাংলায় আপ সংগঠন থাকা সত্ত্বেও তার কোনও কার্যক্রম নেই। শুধুমাত্র নামেই রয়ে গিয়েছিল বাংলার আপ। সিংহভাগই আপের সদস্যপদ ছেড়ে দিয়েছে এবং বিজেপিতে যোগ দিতে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

যদিও আপের জাতীয় কাউন্সিল সদস্য প্রিন্স পাঠক এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এবং আপ সদস্যরা যে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন সে খবরও সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন। প্রিন্স জানিয়েছেন, দলের অধিকাংশ সদস্য সক্রিয় রয়েছেন এবং দলের জন্যই কাজ করছেন। কয়েকজন মাত্র বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

আপ সদস্যদের পাশাপাশি কংগ্রেসের বরিষ্ঠ নেতা দেবকী নন্দন পোদ্দারের ছেলে মনোজ পোদ্দারও বিজেপিতে যোগ দিয়েছেন।

এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়েনের ভাই ব্যারি ও ব্রায়েন, জনপ্রিয় ফুটবলার ষষ্ঠী দুলে ও শেয়ার বাজার বিশেষজ্ঞ ও অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ও বিজেপিতে যোগ দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+