কেজরিওয়ালের সঙ্গে 'ডিনার', মাথাপিছু ২০,০০০ টাকা!

দিগ্বিজয় সিং-এর এই মন্তব্যের কারণ হল বেঙ্গালুরুতে আপ নেতা ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে নৈশভোজের জন্য মাথাপিছু ২০,০০০ টাকা নেওয়া হয়েছে। আর তারজন্য মোট ৫০ লক্ষ টাকার তহবিল গঠন করেছে আপ নেতৃত্ব।
'কেজরিওয়াল আম আদমি হলে খাস আদমি কে': ২০হাজারি নৈশভোজ নিয়ে কটাক্ষ দিগ্বিজয় সিংয়ের
আপ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, শনিবার তহবিল বৃদ্ধিকারী এই নৈশ্যভোজ খাতে ৫০ লক্ষ টাকার তহবিল গঠন করেছে আপ। প্রায় ২০০ জন মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। কেজরিওয়ালের সঙ্গে নৈশ্যভোজ সারতে প্রতিব্যক্তির থেকে ২০,০০০ টাকা নেওয়া হয়েছে। অনেকে টাকা দিয়েও আসতে পারেননি তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আপ নেতা সিএন রাধাকৃষ্ণন।
আপের তরফে জানানো হয়েছে, তহবিল গঠনে স্বচ্ছতা বজায় রাখতে এই পন্থা নেওয়া হয়েছে। কর্ণাটক থেকে ৭৬.৬৮ লক্ষ টাকার অনুদান মিলেছে। তহবিল গঠনের দিকে দিল্লি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্ণাটক।
যদিও ২০,০০০ টাকা নিয়ে নৈশভোজের তত্বকে মানতে পারছেন না দিগ্বিজয় সিং। তিনি প্রশ্ন তুলেছেন,যারা নৈশভোজের জন্য মাথপিছু ২০,০০০ টাকা নিতে পারে তারা কি করে নিজেদের আম জনতার প্রতিনিধি বলে দাবি করতে পারেন?
একইসঙ্গে তিনি এই প্রসঙ্গে কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীরও তুলনা টেনে বলেন, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। রাহুল গান্ধী দরিদ্র মানুষের কথা ভাবেন, হতদরিদ্র মানুষদের কাছে ছুটে যান। তাদের কুড়েঘরে মাটিতে বসে তাদের সঙ্গে খাবার খান। অথচ আম আদমির নেতা তাদের সঙ্গে খাবার খাওয়ার জন্য মাথাপিছু ২০ হাজার টাকা নেন।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications