একমাস ধরে পরিকল্পনা, কাউকে ছাড় নয়! শান্তি বজায় রাখার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

ফের অশান্ত বাংলা। রাম নবমীর মিছিল ঘিরে রাজ্যের বিভিন্ন অংশে অশান্তির খবর সামনে এসেছে। বিশেষ করে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়ার শিবপুর আর সাঁকরাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। আর এর মধ্যেই আজ শুক্রবার। বিশেষ প্রার্থনা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। এই অবস্থায় শান্তি রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন তিনি।

এক মাস ধরে পরিকল্পনা করা হয়েছে

এক মাস ধরে পরিকল্পনা করা হয়েছে

হাওড়ার ঘটনায় ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন প্রশাসনিক প্রধান। বারবার সতর্ক থাকার কথা বলেও অশান্তি কীভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই অবস্থায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে যাতে কোনও অশান্তি না ঘটে সেজন্যে বার্তা দিলেন তিনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশাসনিক প্রধান বলেন, দেশের ১০০ টা জায়গাতে বিজেপি এমন অশান্তি বাধিয়েছে। তবে হাওড়ার ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বারবার বলে দিয়েছিলাম ওই রুটে মিছিল যাতে না যায়। কিন্তু বন্দুক-পেট্রোল বোমা এবং বুল্ডোজার নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ। এমনকি একমাস ধরে এই পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।

কাউকে ছাড়া হবে না

কাউকে ছাড়া হবে না

তবে এই ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান। কড়া অ্যাকশন নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে পুলিশের ব্যর্থতা যে ছিল তা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। পাশাপাশি ঘটনায় যাদের ঘর-দোকান ভেঙেছে তা তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। ইতিমধ্যে এই ঘটনায় ৩১ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে আরও গ্রেফতার হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গোটা এলাকা থমথমে

গোটা এলাকা থমথমে

প্রসঙ্গত, গত বছরও রাম নবমী উপলক্ষ্যে অশান্ত হয়ে উঠেছিল হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এবছর আগে থেকেই রাম নবমীকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা শুরু করে গেরুয়া শিবির। এই দিনে ছুটি দেওয়ার দাবিও জানান হয়। শিবপুর থানা এলাকায় বৃহস্পতিবার নাম নবমীর মিছিল ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ রাম নবমীর মিছিলে নামি বোমা ছোঁড়া হয়েছে। আর তা থেকেই এমন অগ্নিগর্ভ পরিস্থিতি। তবে ঘটনার পর গোটা এলাকা থমথমে। তবে নতুন করে যাতে কোনও অশান্তি না ঘটে সেজন্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। চলছে র‍্যাফের টহল।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+