কংগ্রেসকেই ভরসা করতে হবে মমতাকে, ২০২৪-এর লক্ষ্যে পিকের কথায় ইঙ্গিত স্পষ্ট

কংগ্রেসকেই ভরসা করতে হবে মমতাকে, ২০২৪-এর লক্ষ্যে পিকের কথায় ইঙ্গিত স্পষ্ট

কংগ্রেসকেই ভরসা করতে হবে মমতাকে। এই সরল সমীকরণ না মানলে বিরোধী জোটের কোনও গুরুত্ব থাকবে না, শুরুতেই সেই আভাস দিয়ে রেখেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে কংগ্রেসের সঙ্গে সখ্যতা গড়ে জোটের রাস্তায় না এগোলে বিজেপির মতো শক্তিকে পরাস্ত করা যাবে না।

২০১১-য় কংগ্রেসকে দরকার হয়ছিল তৃণমূলের

২০১১-য় কংগ্রেসকে দরকার হয়ছিল তৃণমূলের

কংগ্রেসকে সঙ্গে নিয়ে ২০১১-য় বাম শাসনকে উৎখাত করেছিল তৃণমূল কংগ্রেস। তার দুবছরের মধ্যেই অবশ্য উভয়ের সম্পর্ক ভেঙে যায়। তৃণমূল একলা চলো নীতি নিয়ে এগোতে শুরু করেছে। তারপর ২০১৬ ও ২০২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল একাই শাসন ক্ষমতা দখল করে বাংলায়।

২০২৪-কে পাখির চোখ করে পিকের চাল

২০২৪-কে পাখির চোখ করে পিকের চাল

একুশের যুদ্ধে বাংলায় বিজেপিকে হারিয়েই তৃণমূল ২০২৪-কে পাখির চোখ করেছে। বিরোধী ঐক্য গঠন করতে তৎপরতা শুরু করেছে। কিন্তু যাঁকে সামনে রেখে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে নেমেছে তৃণমূল, সেই প্রশান্ত কিশোর সাফ জানিয়ে দিয়েছেন কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী ঐক্য গড়ো তোলা অর্থহীন।

কংগ্রেসকে প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের

কংগ্রেসকে প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের

অর্থাৎ প্রশান্ত কিশোরের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি-বিরোধী জোট গড়তে হবে কংগ্রসকে সঙ্গে নিয়ে। কংগ্রেসকে প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা এর আগে কংগ্রেসকে জোটে সেভাবে স্বীকার করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী জোট গড়তে গেলে কংগ্রসকে গুরুত্ব দিয়েই গড়তে হবে।

তৃণমূল আঞ্চলিক, আর কংগ্রেস জাতীয়

তৃণমূল আঞ্চলিক, আর কংগ্রেস জাতীয়

মমতা বন্দ্যোপাধ্যায়কে সূত্র তৈরি করে দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তা মেনেই তাঁকে এগোতে হবে। যে যেখানে শক্তিশালী, তাঁকে সেখানে অস্বীকার করলে হবে না। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আঞ্চলিক, আর কংগ্রেস জাতীয়- একথা ভুললে চলবে না। সেই সমীকরণ তৈরি করতে হবে। বৃহত্তর স্বার্থে কিন্তু ত্যাগস্বীকারও করতে হবে।

১৫০-১৬০ আসন পুরোপুরি কংগ্রেসের

১৫০-১৬০ আসন পুরোপুরি কংগ্রেসের

মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে বলতে পারেন, যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুক। সেক্ষেত্রে পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, উত্তরাখণ্ডের মতো রাজ্যে কংগ্রেসই লড়বে বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ ১৫০-১৬০ আসন পুরোপুরি কংগ্রেসকেই ছাড়তে হবে। আর তৃণমূল ২৪-এর সূত্র মেনে লড়বে শুধু বাংলায়।

২৪-এর সূত্র মেলানোই এখন চ্যালেঞ্জ

২৪-এর সূত্র মেলানোই এখন চ্যালেঞ্জ

বাংলায় ৪২ আসনের সমীকরণ কী হবে, সেটা নিয়ে তৈরি হবে সমস্যা। কেননা জাতীয় দল কংগ্রেস কয়েকটি আসন তো চাইবেই। অন্যান্য রাজ্যেও এই সমস্যা হবে। সেই রাজ্যগুলিতেও আঞ্চলিক দলগুলিকে কংগ্রেসের জন্য কিছু আসন ছাড়তে হবে। তবেই সমাধান সূত্র মিলতে পারে। এই সূত্র মেলানোই এখন চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+