'বিজেপি পোস্টার লিখে আতঙ্ক ছড়াচ্ছে', জঙ্গলমহলে মাওবাদী সক্রিয়তা নিয়ে পুলিশকে কড়া বার্তা মমতার

'বিজেপি পোস্টার লিখে আতঙ্ক ছড়াচ্ছে', জঙ্গলমহলে মাওবাদী সক্রিয়তা নিয়ে পুলিশকে কড়া বার্তা মমতার

জঙ্গলমহলে গত এক মাস ধরে পড়ছে মাওবাদী পোস্টার। ল্যান্ডমাইন উদ্ধার হচ্ছে। পুরোটাই বিজেপির কীর্তি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে জঙ্গলমহলের থানা গুলিকে সতর্ক করে বলেছেন বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করে িদতে হবে। সেখান দিয়ে বাইরে থেকে লোক ঢুকছে। জঙ্গলমহলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

মাওবাদী নিয়ে পুলিশকে কড়া নির্দেশ

মাওবাদী নিয়ে পুলিশকে কড়া নির্দেশ

জঙ্গলমহলে বাইরের রাজ্য থেকে লোক ঢুকছে। ঝাড়গ্রাম পুলিশকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক করার সময় জঙ্গলমহলের সবকটি জায়গার থানাকে সতর্ক করেছেন তিনি। নাকা চেকিং এবং তল্লাশি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা। বাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এলাকার বাসিন্দাদের বিশ্বা অর্জনের জন্য আরও বেশি করে রুট মার্চ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে

বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে

বিজেপি পোস্টার লিখে জঙ্গলমহলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন বিজেপি পোস্টার লিখে ছড়িয়ে দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সেই সঙ্গে বাইরে থেকেও লোক ঢোকানো হচ্ছে। এই নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। জেলার থানাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য বিনপুর, বেলদা, শিলদা সহ জঙ্গলমহলের একাধিক জায়গায় গত কয়েকদিন ধরে মাওবাদী পোস্টার পড়তে শুরু করেছে। সেখানে টিএমসি নেতাদের হুমকি দেওয়া হচ্ছে।

মাওবাদী সক্রিয়তা

মাওবাদী সক্রিয়তা

কয়েকদিন আগেই বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। এবং সেই বনধ সর্বাত্মক হয়েছে জঙ্গলমহলে। তারপরেই একাধিক জায়গা থেকে ল্যান্ড মাইন উদ্ধারে আরও বেশি চাঞ্চল্য ছড়িয়েছে। মাওবাদী পোস্টারে খেলা হবে স্লোগানও লেখা হচ্ছে। আতঙ্কে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং জঙ্গলমহলের বেশিরভাগ জায়গায় তৃণমূল কংগ্রেস নেতারা জেলা পুলিশ সুপারের কাছে চিঠি লিখে বাড়তি নিরাপত্তা েচয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+