'ভাইপো অভিষেককে বাঁচাতে মোদীর শপথে যাচ্ছেন মমতা' ,কটাক্ষ অর্জুনের

লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে একাধিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মোদী এবার 'এক্সপায়ারি প্রাইম মিনিস্টার'।

লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে একাধিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মোদী এবার 'এক্সপায়ারি প্রাইম মিনিস্টার'। এছাড়াও ফণী ঘিরে যখন পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদী বৈঠকে বসার আহ্বান জানান, তখন ওড়িশার নবীর পট্টনায়ক বৈঠকে যোগ দিলেও, প্রধানমন্ত্রীর ফোনে সাড়া দেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। কারণ হিসাবে মমতা জানিয়েছিলেন, মোদী আর কিছুদিন বাদেই দেশের 'এক্সপায়ারি প্রধানমন্ত্রী' হয়ে যাবেন, তিনি মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসাবেই মানেন না। এই সমস্ত অধ্যায়ের পর এবার ফের একবার মোদী প্রধান মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। আর সেখানেই আমন্ত্রিত মমতা। বিষয়টি নিয়ে তোপ দেগেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

মোদীর শপথে মমতা

মোদীর শপথে মমতা

মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যাবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ মে এই বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন দেশবিদেশের নামী রাষ্ট্রনেতারা। থাকছেন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। আর সেখানে উপস্থিত থাকবেন মমতো বন্দ্যোপাধ্যায়ও।

অর্জুনের কটাক্ষ

অর্জুনের কটাক্ষ

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং মমতার এমন সিদ্ধন্ত নিয়ে কটাক্ষের সুরে বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপো অভিষেককে বাঁচানোর জন্য দিল্লি যাচ্ছেন। ..' প্রসঙ্গত তোলাবাজি ঘিরে অভিষেককে বিভিন্ন সময়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে ছিলেন মোদী নিজেই। সেই প্রসঙ্গ টেনেই এবার কটাক্ষ করেন ব্যারাকপুরের সাংসদ।

বাংলা থেকে একাধিক মন্ত্রী

বাংলা থেকে একাধিক মন্ত্রী

যে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ৪২ -এ ৪২ টি আসন পাওয়ার দাবি করেছিলেন সেই বাংলাই তাঁকে ২২ টি আসন দিয়েছে মাত্র। ঘাড়ে নিঃসশ্বাস ফেলে বিজেপি কেড়ে নিয়েছে ১৮ টি আসন। আরসেই ১৮ জন সাংসদের মধ্য থেকেই আগামীকাল সম্ভত ৬ জন কেন্দ্রীয় মন্ত্রী পেতে চলেছে বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+