'প্রতিরক্ষামন্ত্রক থেকে নথি কিভাবে চুরি যায়,মোদী সরকার চলে গেলেই মঙ্গল', তোপ মমতার
রাহুলের সুরে সুর মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আভ্যন্তরীন নিরাপত্তা যদি সুরক্ষিত না থাকে তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে কী করে?
'দেশের নিরাপত্তা সংক্রান্ত নথিপত্র তচো প্রতিরক্ষা মন্ত্রকের কাছেই থাকে। দেশের আভ্যন্তরীন সর্বভৌমত্ব , সীমান্ত থেকে শুরু করে নিরাপত্তার যাবতীয় তথ্য তো ওই মন্ত্রকেই থাকে। কী করে সেখান থেকে চুরি হল? এই সরকার যত তাড়াতাড়ি যায় , ততই ভালো।' রাফালে ইস্যুতে মোদীকে এভাবেই আক্রমণ করেছেন মমতা।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দাবি প্রধানমমন্ত্রী বিরুদ্ধে এফআইআর হোক, রাফালে চুক্তি নিয়ে। এদিকে, রাহুলের সুরে সুর মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আভ্যন্তরীন নিরাপত্তা যদি সুরক্ষিত না থাকে তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে কী করে? এটি গুরুত্বপূর্ণ বিষয়। তদন্ত হওয়া প্রয়োজন।' উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুতে রীতিমত উত্তপ্ত হয়ে উঠছে ভারতের রাজনীতি।












Click it and Unblock the Notifications