নালিশ সিন্ডিকেন্টের কথায় বদলি করা হচ্ছে পুলিশকে, এক ঢিলে বিরোধী ও কমিশনকে আক্রমণ মমতার
কলকাতা, ১৫ এপ্রিল : নির্বাচন কমিশনের ওসি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিন্দায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার সভায় কমিশনকে কটাক্ষ করে মমতা বলেন, "কদিন আগে ২ ওসিকে পরিবর্তন করছে। আবার গতকাল আর একজনকেও বদলি করেছে। এখন আবার নালিশ সিন্ডিকেটের তৈরি হয়েছে। বুঝে পাই না নালিশ সিন্ডিকেটের কী আছে। আইসি-ওসিরা কি ভোট দেবে? ভোট তো দেবে মানুষ। সিপিএম-কংগ্রেস-বিজেপির কথায় বদলি করা হচ্ছে।"[ পক্ষপাতের অভিযোগে বীরভূমের এসপি ও তিন থানার ওসিকে সরাল কমিশন]

মমতার মন্তব্যে তাঁকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিরোধী দলগুলি। এদিন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র মমতাকে কটাক্ষ করে বলেন, "উনি যা যা বলেন তার অর্ধেক ভাষাই আমি বুঝি না। আসলে ১৯ মে তারিখের পর যে আর উনি মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবেন না তা ভালই বুঝতে পেরেছেন, আর তারই আস্ফালন তাঁর এই মন্তব্য। মমতা যদি ইঞ্চি ইঞ্চি মেপে নেওয়ার হুমকি দেন, তাহলে আমাদেরও তো ফুট, মিটারে লড়াই দিতে হবে।" পাশাপাশি তিনি আরও বলেন, মমতা আসলে হারবে বুঝে পেরে মাথা আর ঠান্ডা রাখতে পারছে। তাই বিরোধীদের ছেড়ে এখ কমিশনকে আক্রমণ করছেন মমতা ।
অন্যদিকে কমিশনের উদ্দেশ্যে সূর্যকান্তের মন্তব্য, অভিযোগের যা পদক্ষেপ নিয়েছে কমিশন তা পর্যাপ্ত নয়, নিজেদের প্রমাণ করতে আরও কড়া ব্যবস্থা নিক।
উনি ইঞ্চি দেখালে আমরা ফুট, মিটারে লড়াই করব: মমতাকে কটাক্ষ সূর্যকান্তর
এদিন নদিয়ার সভায় কমিশনের পুলিশ আধিকারিকদের বদলির সিদ্ধান্তের নিন্দা করে মমতা বলেন, "সব ভাল ভাল অফিসারদের বদলি করছে। সিপিএম-বিজেপি-কংগ্রেসের কথায় বদলি করছে, পুলিশরা সবাই ঐক্যবদ্ধ। একজনকে সরালে অন্যরা পাশে দাড়িয়ে যাবে। পুলিশের সবাই আমার পরিবারের লোক। যাকে সরাবে সেও আমার পরিবারের লোক, যাকে আনছেন তারাও আমার পরিবারের লোক। এসব বদলি করে যে লাভ হবে না, সেটাই ওরা বুঝছে না। "
সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিন্ডিকেট রাজ চালান তাই সবকিছুতেই সিন্ডিকেট দেখেন। নালিশের আবার সিন্ডিকেট কী? সবাই যখন ওঁর বিরুদ্ধে অভিযোগ করছে তাহলে বুঝতে হবে গলদ ওর মধ্যেই আছে।












Click it and Unblock the Notifications