'বিজেপি বোমা পুঁতে এনআইএ নিয়ে আসতে চাইছে বাংলায়', বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিজেপি-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি বোমা পুঁতে অশান্তি ঘটাতে চাইছে।
কোচবিহারের এক জনসভায় টিএমসি সুপ্রিমো বলেন, "বিজেপি ভোটের সময় বোমা পুঁতে তদন্তের জন্য এনআইএ নিয়ে আসবে।"

কেন্দ্রীয় ক্ষমতায় থাকা বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে টানা চতুর্থবার ক্ষমতায় আসা থেকে আটকাতে সচেষ্ট। উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল প্রথমবার রাজ্য সরকার গঠন করে।
আলিপুরদুয়ারে অন্য এক জনসভায় মমতা আরও অভিযোগ করেন। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, রাজস্থান ও অসম থেকে আসা লোকেরা বিপুল অর্থ নিয়ে হোটেলে থাকছে, যাদের উদ্দেশ্য ভোটারদের প্রভাবিত করা।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু'দফায় হবে। প্রথম দফায় ১৫২টি আসনে ২৩ এপ্রিল ভোট। বাকি ১৪২টি আসনে ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল। ভোট গণনা ৪ মে।












Click it and Unblock the Notifications