প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার
বিজেপির বিরুদ্ধে সমাজের সব স্তরে বিভেদ সৃষ্টির অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপি এই পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে লুঠ করতে চাইছে।
পশ্চিম মেদিনীপুরের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টিএমসি সরকারের বিরুদ্ধে আনা চার্জশিট নিয়ে তীব্র আপত্তি জানান।

তিনি বলেন, "প্রথম চার্জশিট (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত, যাঁরা দাঙ্গা উসকে ক্ষমতায় এসেছেন। বিজেপি সমাজের সমস্ত স্তরে লড়াই উসকে দিচ্ছে এবং এই ধরনের অস্থিরতার সুযোগ নিয়ে দেশকে লুঠ করতে চাইছে।"
বিজেপি হিন্দু-মুসলিম থেকে শুরু করে প্রশাসন ও পুলিশ পরিষেবার সকলকে বিভক্ত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, সিভিল সার্ভিসের সদস্য-সহ বহু সরকারি কর্মচারী, যাঁরা "অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতেন," তাঁদের এখন অপমানিত হতে হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন বিজেপির প্ররোচনায় বহু প্রবীণ কর্মকর্তাকে "যথেচ্ছভাবে" অন্য নির্বাচনমুখী রাজ্যে সরিয়ে দিয়েছে। তিনি এটিকে "সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ" হিসাবে অভিহিত করেছেন।












Click it and Unblock the Notifications