Weather News: কলকাতায় ৭২ ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধি ৬ ডিগ্রি, ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ শীত বিদায় নেবে। তবে তার আগেই তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে ঊর্ধ্বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৫ ফেব্রুয়ারির আগে তাপমাত্রা ফের সামান্য নামার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীত বিদায় নিতে চলেছে। তবে তার আগে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ৪ ডিগ্রি ওপরে রয়েছে। আবহাওয়া দফতর ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রাজ্য জুড়ে কুয়্শার পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ ফের্বুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৭২ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে প্রায় ৬ ডিগ্রির মতো। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৮
বহরমপুর ১৩
বাঁকুড়া ১৫.৩
বর্ধমান ১৭
কোচবিহার ১৩.২
দার্জিলিং ৪
কালিম্পং ১০
দিঘা ২১.৩
কলকাতা ২০.৭
দমদম ২০.৫
কৃষ্ণনগর ১৫.৮
মালদহ ১৬.৯
মেদিনীপুর ১৮.৮
শিলিগুড়ি ১৫.১
শ্রীনিকেতন ১৩.৮
সুন্দরবন ২০

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (৩২.৮)
বর্ধমান (৩১)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১১.৬)
কালিম্পং (১৯)
দিঘা (২৯.৬)
কলকাতা (২৯.৯)
দমদম (৩১.৪)
কৃষ্ণনগর (৩০.৪)
মালদহ (২৭.৮)
মেদিনীপুর (৩২.৫)
শিলিগুড়ি (২৬.৫)
শ্রীনিকেতন (৩০)
সুন্দরবন (২৭.৫)












Click it and Unblock the Notifications