Weather News: ফের নিম্নমুখী তাপমাত্রা! উত্তর-দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া একনজরে
সকালে কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা। বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যায়। রবিবারের তুলনায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় দেড় ডিগ্রির মতো। আবহাওয়া তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহ
সকালে কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা। বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যায়। রবিবারের তুলনায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় দেড় ডিগ্রির মতো। মেঘ কেটে উত্তরে হাওয়ার কারণেই এই তাপমাত্রা হ্রাস। তবে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়া সর্বত্রই শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দিন কয়েকে রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দিন কয়েক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তরে তুষারপাত, দক্ষিণে বৃষ্টি
- আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সন্নিহিত এলাকার ওপরে ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে। যার জেরে এদিন জম্মু ও কাশ্মীরের বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ ডিসেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৪ ও ১৫ ডিসেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
- উত্তর-পশ্চিম ভারতে এদিন তাপমাত্রার বড কোনও পরিবর্তন না হলেও, মঙ্গলবার থেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী ২৪ ঘন্টা পশ্চিম-মধ্য ভারতের ন্যূনতম তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আগামী ৪-৫ জিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
- দক্ষিণে তামিলনাড়ু এবং সন্নিহিত কর্নাটক-উত্তর কেরলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এৎ প্রভাবে ১৩ ডিসেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১১.৬)
বহরমপুর (১৪)
বাঁকুড়া (১৫.৪)
বর্ধমান (১৪.৮)
কোচবিহার (১২.৬)
দার্জিলিং (৭)
কালিম্পং (১১.৩)
দিঘা (১৭.২)
কলকাতা (১৮.২)
দমদম (১৯)
কৃষ্ণনগর (১৩.২)
মালদহ (১৬.৬)
মেদিনীপুর (১৮.৩)
শিলিগুড়ি (১৪.৬)
শ্রীনিকেতন (১২.১)
সুন্দরবন (১৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৮)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২৯.২)
বর্ধমান (২৯)
কোচবিহার (২৯.৩)
দার্জিলিং (১৮.৮)
কালিম্পং (১৫.৫)
দিঘা (৩০.৫)
কলকাতা (২৯)
দমদম (২৮.৫)
কৃষ্ণনগর (২৭.৮)
মালদহ (২৬.৭)
মেদিনীপুর (২৯.২)
শিলিগুড়ি (২৯.৮)
শ্রীনিকেতন ( ২৭.১)
সুন্দরবন (২৪)












Click it and Unblock the Notifications