দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! নতুন করে সতর্কবার্তা জারি হাওয়া অফিসের
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! নতুন করে সতর্কবার্তা জারি হাওয়া অফিসের
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় যা আরও শক্তিশারী হবে। ফলে আগামী ৫ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ
উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। ফলে আগামী ৫ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

কমলা সতর্কতা
আবহাওয়া দফতরের তরফ থেকে ৪ ও ৫ অগাস্টের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ৫ অগাস্টের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা
মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গল ও বুধবার সমুদ্রে মাছ ধরতে না যেতে।

সাধারণের প্রতি সতর্কবার্তা
সাধারণের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, অতি বৃষ্টিতে রাস্তায় জল জমে কলকাতা ও সাবার্বান এলাকায় অসুবিধা তৈরি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৮
বাঁকুড়া ২৭.৪
ব্যারাকপুর ২৮.৩
বহরমপুর ২৮
বর্ধমান ২৬.৪
ক্যানিং ২৮
কোচবিহার ২৮
দার্জিলিং ১৮.২
দিঘা ২৬.৫
কলকাতা ২৭.৫
মালদহ ৩০
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৬
শ্রীনিকেতন ২৮












Click it and Unblock the Notifications