Lok Sabha Election: শাসক থেকে বিরোধী, নির্বাচনী প্রচারে ঝড় বাংলাতেই, সভা-সমাবেশে দেশের মধ্যে শীর্ষে বঙ্গই
লোকসভার ভোটের লড়াই শেষ এবার অপেক্ষা ফলাফলের। এবার ৪৭ দিন ধরে মোট সাত দফায় ভোট হয়েছে। এরমধ্যে বাংলা বিহার এবং উত্তর প্রদেশেই সব থেকে বেশি দফায়(৭) ভোট হয়েছে। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলেছে ভোট। মডেল কোড অফ কন্ডাক্ট ১৬ মার্চ কার্যকর হয়েছিল, যেদিন ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। সাত দফায় ভোট পর্ব মেটার পর আগামী মঙ্গলবার ফলাফল প্রকাশিত হবে।
এবারের ভোটে বাংলা একটি রেকর্ড সৃষ্টি করেছে।লোকসভা ভোটে দেশের মধ্যে সবথেকে বেশি রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে বাংলাতেই। অর্থ্যাত সভা সমিতি থেকে মিছিল সব থেকে বেশি হয়েছে বাংলাতেই। মহারাষ্ট্র, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যগুলিকেও এবার টপকে গিয়েছে বাংলা।

ইসিআই সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রচার এবং কর্মসূচির আবেদন ও অনুমতির নিরিখে বাংলার সংখ্যা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ৪২ জন লোকসভা সাংসদ নির্বাচন করে, যেখানে উত্তর প্রদেশের মতো রাজ্যগুলি ৮০ জন এবং মহারাষ্ট্র ৪৮ জন সংসদ সদস্যকে লোকসভায় নির্বাচিত করে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, উত্তর ২৪ পরগনায় প্রায় ১০,২৪৫টি সভার অনুমতি দেওয়া হয়েছিল,
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ১০৮টি নির্বাচনী জনমসভা করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে কমবেশি ১৭০টির কাছাকাছি সভা করেছেন। এছাড়াও রয়েছে নির্বাচনী রোড শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে ২০০-র উপর সভা করেছেন এরমধ্যে সিংহভাগই বাংলায়।
পিছিয়ে নেই বামেরাও, এবার বামেদের নির্বাচনী প্রচারের মুখ ছিলেন বলতে গেলে মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি সারা রাজ্য জুড়ে প্রচার করেন। সেইসঙ্গে ছিলেন মহম্মদ সেলিমও। বাংলায় কংগ্রেসের একমাত্র মিখ অধীর চৌধুরি।












Click it and Unblock the Notifications