Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাংলায় শান্তিতেই নির্বাচনের তৃতীয় দফা, ভোটের হার কমার আভাস

Lok Sabha Election 2024: দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই হলো পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের তৃতীয় দফা। মালদহ ও মুর্শিদাবাদে দুটি করে লোকসভা কেন্দ্রে আজ ভোট হলো।

এ ছাড়া মুর্শিদাবাদে ভগবানগোলা কেন্দ্রে আজ ছিল উপনির্বাচন। বড় কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

Lok Sabha Election 2024

উল্লেখ্য, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ- ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই চারটি লোকসভা কেন্দ্রিক ভোটের হার ছিল ৮২.২৪ শতাংশ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যা ছিল ৮১.৬২ শতাংশ। বিগত লোকসভা নির্বাচনে মালদহ উত্তরে ভোট পড়েছিল ৮০.২৮ শতাংশ, ২০২১-এ বিধানসভা ভোটের নিরিখে তা বেড়ে হয় ৮০.৬৭ শতাংশ।

লোকসভা ও বিধানসভা ভোটে মালদহ দক্ষিণে এই হার ছিল যথাক্রমে ৮১.০৬ শতাংশ ও ৮১.৭৭ শতাংশ। জঙ্গিপুরে তা ছিল যথাক্রমে ৮০.৭২ শতাংশ ও ৮০.০৭ শতাংশ। মুর্শিদাবাদে ৮৪.২৮ শতাংশ ও ৮৬.২৮ শতাংশ। সেই সংখ্যা এবারের লোকসভা ভোটে পৌঁছবে কিনা তা জানা যাবে কয়েক দিনের মধ্যেই।

বিকেল পাঁচটা অবধি মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ, মালদহ দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ, জঙ্গিপুরে ৭২.১৩ শতাংশ ও মুর্শিদাবাদে ৭৬.৪৯ শতাংশ। এই চার কেন্দ্রে বিকেল চারটে অবধি গড়ে ৭৩.৯৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভগবানগোলায় বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৫.৭৩ শতাংশ। আজ বিকেল অবধি এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৭৩.৬৮ শতাংশ ভোট পড়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, আজকে একটা অভিযোগ এসেছিল ভুয়ো পোলিং এজেন্ট নিয়ে। রানিনগরের ঘটনা। ধরমপুরে বোমা রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এছাড়া রতুয়ায় বোমা বিস্ফোরণ হয়েছিল। তখন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তদন্ত চলছে।

আরিজ আফতাবের কথায়, বড় কোনও ঘটনা ঘটেনি। মুর্শিদাবাদের মানুষ চেয়েছিলেন, তাই শান্তিতে ভোট হয়েছে। ভোটকর্মীরাও সতর্ক ছিলেন। নিরাপত্তা বাহিনী সতর্ক ছিল। একজন ভুয়া পোলিং এজেন্টকে আটক করে রাখা হয়েছে। এবারও ভোটদানের হার বাড়তে পারে। একজন প্রিসাইডিং অফিসারকে সরানো হয়েছিল। প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+