এবার তৃণমূল কংগ্রেসে বিরোধী দলনেতার ভাই! দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, কটাক্ষ আব্দুল মান্নানের
এবার তৃণমূলে বিরোধী দলনেতার ভাই! দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, কটাক্ষ আব্দুল মান্নানের
এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আব্দুল মান্নানের ভাই মুজিবর এবং তাঁর স্ত্রী রেজমি খাতুন। রবিবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই যোগদান পর্ব চলে বলে জানা গিয়েছে। যদিও ভাই-এর তৃণমূলে যোগ দেওয়াকে আমল দিতে চাননি আব্দুল মান্নান।

তৃণমূলে আব্দুল মান্নানের ভাই মুজিবর
রবিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ভাই মুজির এবং তাঁর স্ত্রী রেজমি খাতুন। তাঁরা জানিয়েছেন, তৃণমূলে কাজ করার ইচ্ছা ছিল। সেটা তাঁরা জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

খুশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। সেই উন্নয়নের কথা ভেবেই মুজিবর ও রেজিনা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই যোগদানে দল শক্তিশালী হল বলেও জানিয়েছেন তিনি।

আরও অনেকেই যোগ দেবেন তৃণমূলে
রাজ্যের বিরোধী দলনেতার ভাই-এর তৃণমূলে যোগদানের ঘটনায় কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস সিপিএম-এর হাত ধরায় ভবিষ্যতে আরও অনেত কংগ্রেস নেতা কর্মী তৃণমূলে যোগ দেবেন।

আব্দুল মান্নানের প্রতিক্রিয়া
ভাই-এর তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে আব্দুল মান্নান সংবাদ মাধ্যমকে জানান, মুজিবর তাঁর ভাই ঠিকই। কিন্তু তাঁরা একসঙ্গে থাকেন না। সে থাকে শ্রীরামপুরে। তবে তাঁর ভাই কোনও দিন কংগ্রেস করেনি বলেও দাবি করেন তিনি। বিষয়টিতে দুধের স্বাদ ঘোলে মেটানোর সঙ্গে কটাক্ষ করেছেন তিনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications