ছবিই সবসময় সঠিক কথা বলে না! বিধানসভায় মুকুল রায়ের আইনজীবীদের দাবিতে জল্পনা
সাম্প্রতিক সময়ে তাঁর পাশে কোনও বিজেপি (bjp) নেতাকে দেখা যায়নি। গতমাসের শেষের দিকে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বোলপুরে, পাশে ছিলেন অনুব্রত মণ্ডল (anubrata mondal)। সেখানে তিনি বলেছিলেন বিজেপি মানেই তৃণমূল (Trinamool Congr
সাম্প্রতিক সময়ে তাঁর পাশে কোনও বিজেপি (bjp) নেতাকে দেখা যায়নি। গতমাসের শেষের দিকে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বোলপুরে, পাশে ছিলেন অনুব্রত মণ্ডল (anubrata mondal)। সেখানে তিনি বলেছিলেন বিজেপি মানেই তৃণমূল (Trinamool Congress)। এবার মুকুল রায়ের 'ভারসাম্যহীন' মন্তব্যকে কেন্দ্র করেই কি তাঁর আইনজীবীরা (lawyer) বিধানসভায় (assembly) এগোতে চাইছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধানসভার সদস্যপদ নিয়ে হওয়া শুনানিতে মুকুল রায়ের আইনজীবীদের সওয়ালের বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবীরা।

ছবি প্রমাণ সঠিক নয়
সূত্রের খবর অনুযায়ী, বিধানসভায় হওয়া শুনানিতে তাঁর আইনজীবীরা দাবি করেছেন, মুকুল রায় দলবদল করেননি। এছাড়াও আইনজীবীদের দাবি, ওই নেতার বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে তা সঠিক নয়। মুকুল রায়কে উত্তরীয় পরানোর যে ছবি বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে, তাও কোনও রাজনৈতিক কর্মসূচির নয় বলেও দাবি করা হয়েছে তাঁর আইনজীবীদের তরফে।

মানসিক অবস্থা ঠিক নেই
মুকুল রায়ের আইনজীবীরা দাবি করেছেন, যে সময়ের ছবি দেওয়া হয়েছে, সেই সময় স্ত্রী অসুস্থ ছিলেন, সেই কারণে তাঁর মানসিক অবস্থাও ঠিক ছিল না। এছাড়াও তিনি যে বক্তব্য রেখেছিলেন তাও সঠিক ছিল না। প্রসঙ্গত শুধু কৃষ্ণনগরেই নয়, সাম্প্রতিক সময়ে বোলপুরে গিয়ে মুকুল রায় বলেছিলেন বিজেপি মানেই তৃণমূল। মুকুল রায়কে বলতে শোনা গিয়েছিল আসন্ন পুর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি। যা নিয়ে পাশে থাকা অনুব্রত মণ্ডলকে অস্বস্তি পড়তে দেখা যায়। পরে অনুব্রত মণ্ডল বলেন, এই মুকুলদা আর সেই মুকুলদা এক নয়। তিনি কখন কী বলে ফেলছেন, তা নিজেও জানেন না। এই পরিস্থিতিতে ছেলে শুভ্রাংশু রায়ও জানিয়েছেন, বাবা অসুস্থ।

ফের শুনানি ৭ জানুয়ারি
শুনানিতে মুকুল রায়ের আইনজীবীদের দাবির তীব্র বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবীরা। বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুকুল রায়কে নিয়ে ফের শুনানি হবে ৭ জানুয়ারি। এব্যাপারে শুভেন্দু অধিকারীর আইনজীবীদের আশা, শুক্রবারেই এই শুনানিতে চূড়ান্ত রায় পাওয়া যাবে।

মুকুল রায়কে নিয়ে মামলা সুপ্রিম কোর্টেও
একটা সময়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মুকুল রায় ২০১৭-র নভেম্বরে বিজেপিতে যোগ দেন। তাঁকে বিজেপির তরফে সর্বভারতীয় সহ-সভাপতির পদও দেওয়া হয়। কিন্তু কোনও কারণে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনি রাজি না থাকলেও তাঁকে কৃষ্ণনগর উত্তরে প্রার্থী করে, সেখানেই কার্যত বেধে ফেলে বিজেপি নেতৃত্ব। ২০২১-এর মে-মাসে ভোটের ফলে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এলেও, মুকুল রায় কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিয়ে জয়লাভ করেন। এরপর জুনে তিনি তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন। তাঁকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই মুকুল রায়ের বিধানসভার সদস্যপদ খারিজের দাবিতে সরব হয় বিজেপি। মামলা হয় হাইকোর্টে। সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্তও যায়।












Click it and Unblock the Notifications