দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঢুকল বর্ষা! উত্তরবঙ্গের ২ জেলায় এখনও লাল সতর্কতা, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় বর্ষার (south west monsoon) আগমন হয়েছে। তবে ১১ জুনের জায়গায় ১৮ জুন। এতে অস্বাভাবিক কিছু দেখছেন না আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা। কেননা গত ১০ বছরের আবহাওয়া ইতিহাস ঘটালেই দেখা যাবে, এই ধরনের ঘটনাঘটেছে বেশ কয়েকবার

কলকাতায় বর্ষার (south west monsoon) আগমন হয়েছে। তবে ১১ জুনের জায়গায় ১৮ জুন। এতে অস্বাভাবিক কিছু দেখছেন না আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা। কেননা গত ১০ বছরের আবহাওয়া ইতিহাস ঘটালেই দেখা যাবে, এই ধরনের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের ১০ জেলায় বর্ষা ঢুকেছে। একইসঙ্গে কমেছে তাপমাত্রা।

উত্তরবঙ্গে লাল সতর্কতা

উত্তরবঙ্গে লাল সতর্কতা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিনের পাশাপাশি রবিবারেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে।এদিন জলপাইগুড়ি, কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এ।
রবিবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ জুন অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকিজেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুন সোমবার সকালের মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত
কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও বীরভূমে বর্ষা প্রবেশ করেছে। বাকি জেলাগুলিতে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাহনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে২৮ ও ২৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.৮)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (৩৩.৩)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৮.৬)
দার্জিলিং (২১)
দিঘা (৩৫.২)
কলকাতা (৩৩.৪)
দমদম (৩৪.৪)
কৃষ্ণনগর (৩৪.৬)
মালদহ (৩০.৪)
মেদিনীপুর (৩৩.৫)
শিলিগুড়ি (২৯.৩)
শ্রীনিকেতন (৩৩.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+