উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, দক্ষিণের আকাশে মেঘের ঘনঘটা! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, দক্ষিণের আকাশে মেঘের ঘনঘটা! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকে আকাশের মুখ ভার। দুপুরের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়। তারপরেই সূর্যের আলো সেরকম দেখা যায়নি। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে ৫ জুলাই পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টি এবং বাকি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালে মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টি আর হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুলাই শনিবার সকাল পর্যন্ত বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৬.১)
বালুরঘাট (৩১.৮)
বাঁকুড়া (৩৪.৯)
ব্যারাকপুর (৩৪.৬)
বহরমপুর (৩৩.২)
বর্ধমান (৩৬)
ক্যানিং (৩৩.৪)
কোচবিহার (২৬.৩)
দার্জিলিং ( ২০.৬)
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩৪.৩)
মালদহ (৩০.৬)
পানাগড় (৩৫.২)
পুরুলিয়া (৩৪.৩)
শিলিগুড়ি (২৭ )
শ্রীনিকেতন (৩৫)

প্রবল বজ্রপাতের পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে মধ্যম থেকে ভারী মাত্রায় ঘনঘন বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বিহার, ঝাড়খ্ণ্ড, পূর্ব উত্তর প্রদেশ এবং ছত্তিশগড়ের জন্য। যার জেরে পশু এবং মানুষের প্রাণহানির আশঙ্কার করা হচ্ছে।












Click it and Unblock the Notifications