Weather Update: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, ধেয়ে আসছে বৃষ্টি! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
Weather Update: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! ধেয়ে আসছে বৃষ্টি! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি। পশ্চিমী ঝঞ্ঝা শীতের (winter) পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সেই পশ্চিমী ঝঞ্ঝাই ঘূর্ণাবর্তের আকারে ইতিমধ্যেই মধ্য ভারতে আবহাওয়ার পরিবর্তন করেছে। এর জেরে বাংলার আবহাওয়ারও বড় পরিবর্তন হতে চলেছে সোমবার থেকে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বাংলা জুড়েই বৃষ্টি (rain)শুরু হয়ে যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে মঙ্গলবারেই উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এর পরের তিন দিন সমতল এলাকায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহারে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে এর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে মঙ্গলবারেই দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরের দিন তিনেক তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এছাড়াও উত্তরবঙ্গের মতোই আগামী ২৪ ঘন্টায় কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবারের তুলনায় রবিবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সামান্য। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, রবিবার তা বেড়ে হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪ (১৪.৫)
বালুরঘাট (১১.৮)
বাঁকুড়া ১৪.৫ ( ১৩.৯)
ব্যারাকপুর ১৪.২ (১৪.৪)
বহরমপুর ১১.৬ (১১.৮)
বর্ধমান ১৬.৬ ( ১৬)
ক্যানিং ১৪.৪ ( ১৪.৪)
কোচবিহার ৯.৭ ( ৯.১)
দার্জিলিং ৬.২ (৫.৬)
দিঘা ১৪.৬ (১৩.৫)
কলকাতা ১৫.৮ (১৫.৩)
মালদহ ১৬ (১৪.৬)
পানাগড় ১২.৬ (১২.৩)
পুরুলিয়া ১২.৫ (১২.৫)
শিলিগুড়ি ১১.২ (১০.৪)
শ্রীনিকেতন ১২.৮ (১২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.৫ (২৭)
বালুরঘাট ২৫.৮ (২৪.৬)
বাঁকুড়া ২৭.৪ (২৭.৩ )
ব্যারাকপুর ২৬.৬ (২৭.৪)
বহরমপুর ২৪.২ (২৩)
বর্ধমান ২৬ (২৬)
ক্যানিং ২৬.৮ ( ২৬)
কোচবিহার ২৭.৩ (২৮.৪)
দার্জিলিং ১১.৯ (১৪)
দিঘা ২৮ (২৭.২)
কলকাতা ২৮.২ (২৭.৯)
মালদহ ২৫.৭ (২৫.৩)
পানাগড় ২৭.৯ (২৭.৩)
পুরুলিয়া ২৭.৭ (২৮.৩)
শিলিগুড়ি ২৫.৮ (২৬.৯)
শ্রীনিকেতন ২৭.২ (২৬.৫)












Click it and Unblock the Notifications