Weather Update: বসন্তেই সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াল ৩২.১ ডিগ্রি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: বসন্তেই সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াল ৩২.১ ডিগ্রি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে আকাশ পরিষ্কার। দার্জিলিং এবং কালিম্পং-কে বাদ দিয়ে কোথাও কোনও রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বসন্তেই তেঁতে উঠতে শুরু করেছে আবহাওয়া। আপাতত কয়েকদিন এমনই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৪ মার্চ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উল্লিখিত দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৪ মার্চ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী ৫ দিন রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না। গত ২৪ ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে। এদিন সমতল এলাকার মধ্যে দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিনের মতো ৩২ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৮
বালুরঘাট ১৭.১
বাঁকুড়া ১৭.৯
ব্যারাকপুর ১৮.৮
বহরমপুর ১৫.৬
বর্ধমান ১৮
ক্যানিং ২০.৪
কোচবিহার ১৪.৩
দার্জিলিং ৬
দিঘা ১৯.৪
কলকাতা ২০.৪
মালদহ ১৯.৪
পানাগড় ১৬.৩
পুরুলিয়া ১৬.১
শিলিগুড়ি ১৩.৯
শ্রীনিকেতন ১৬.৮

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০.২)
বালুরঘাট (২৬)
বাঁকুড়া ( ৩০.১)
ব্যারাকপুর (৩০.৪)
বহরমপুর (৩০.৫)
বর্ধমান (৩১.৫)
ক্যানিং (২৯.৬)
কোচবিহার (২৮.২)
দার্জিলিং (১৪.৮)
দিঘা (৩২.১)
কলকাতা (৩১.২)
মালদহ (২৯.২)
পানাগড় (২৯.৯)
পুরুলিয়া
শিলিগুড়ি (২৭.৭)
শ্রীনিকেতন (২৮.৬)

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা ক্রমেই তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে এবং আগামী ৪৮ ঘন্টায় সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ থেকে ৫ মার্চের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ভারতী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৩ মার্চের মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর-পূর্ব রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায়। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে সর্বোচ্চ ঘন্টায় ৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+