বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের ভ্রূকুটি, পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকবে

দেশের পশ্চিমাংশে মুষলধারে বর্ষণে প্রবল বিপর্যস্ত বানভাসি মহারাষ্ট্র। এদিকে পূর্ব ভারতের দিকে দুর্যোগের মেঘ ঘনীভূত হচ্ছে নিম্নচাপের জোড়া ফলা নিয়ে। বঙ্গোপসাগরের বুকে আগামী সপ্তাহেই আরও একটি নিম্নচা পের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে।

বঙ্গোপসাগরে পর পর নিম্নচাপ

বঙ্গোপসাগরে পর পর নিম্নচাপ

বঙ্গোপসাগরের বুকে দুটি পর পর নিম্নচাপের ভ্রুকূটি রয়েছে। একটি পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। অন্যটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। প্রথম নিম্নচাপের অবস্থান মধ্যভারত পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যটি ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত দুর্যোগের ঘনঘটা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

অতিভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে

অতিভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে

এদিকে, উত্তরবঙ্গে সোমবার থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের আগে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা প্রবল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। সোমবার ও মঙ্গলবার এই দুই জেলার অধোর বর্ষণ ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। উত্তরের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ, দক্ষিণ দিনাজপুরে এমন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা

দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা

আপাতত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে মঙ্গলবার মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির সতর্কতা কোথায়?

ভারী বৃষ্টির সতর্কতা কোথায়?

জানা গিয়েছে, বুধবার দুই ২৪ পরগনা , কলকাতা, হাওড়া, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একই দিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলায়। বৃহস্পতিবারও পরিস্থিতি একই থাকছে।

 বাড়তে পারে নদীর জলস্তর!

বাড়তে পারে নদীর জলস্তর!

বুধবার নাগাদ যে নয়া নিম্নচাপের আবিভর্ভাব হতে পারে, তার জেরে প্রবল বর্ষণে স্নাত হবে উত্তর ও দক্ষিণবঙ্গ। তার জেরে রাজ্যের একাধিক জায়গায় নদীর জলস্তর বাড়তে পারে। এদিকে, জানা গিয়েছে, পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে ছত্তিশগড় ঝাড়খন্ড পর্যন্ত বিস্তার লাভ করেছে। এরসঙ্গে সঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা আজমেড়, দাতিয়া হয়ে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এদিকে এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন দেশের একাধিক রাজ্যে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

তৃষ্ণার্ত জমিতে বৃষ্টির স্বস্তি!

তৃষ্ণার্ত জমিতে বৃষ্টির স্বস্তি!

এদিকে, মহারাষ্ট্র ছাড়াও দেশের একাধিক জায়গায় প্রবল বর্ষণ শুরুর পূর্বাভাস দিয়েছে আইএমডি। গুজরাত, উত্তরপ্রদেশ,উত্তরাখন্ড, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একথা জানিয়েছে আইএমডি।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে। এদিকে, দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৬.৬ ডিগ্রি, সর্বোচচ্ ২১ ডিগ্রি। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি, সর্বোচ্চ ৩০.৮ ডিগ্রি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+