Weather Update: তুষারপাতের সঙ্গে বৃষ্টিতে ভিজবে 'বড়দিন'! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
এদিন রাজ্য জুড়ে তাপমাত্রা ছিল সোমবারের কাছাকাছি। কোথাও খানিকটা বেশি, কোথাও কম। খুব একটা বেশি তাপমাত্রার পরিবর্তন হয়নি। তবে উত্তর কিংবা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ছিল। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আগাম
এদিন রাজ্য জুড়ে তাপমাত্রা ছিল সোমবারের কাছাকাছি। কোথাও খানিকটা বেশি, কোথাও কম। খুব একটা বেশি তাপমাত্রার পরিবর্তন হয়নি। তবে উত্তর কিংবা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ছিল। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাওয় কোথাও শৈত্যপ্রবাহ (cold wave) চলতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে তারপরের ৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে কোনও কোনও জায়গায় কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.১ (২১.৪)
বালুরঘাট ২৪.৮ (২৪)
বাঁকুড়া ২৩.৭ (২১)
ব্যারাকপুর (২২.৪)
বহরমপুর ২৭.৪ (২৮.৪)
বর্ধমান ২৩ (২২)
ক্যানিং ২২.৬ (২৩.৪)
কোচবিহার ২৮.২ (২৭)
দার্জিলিং ১৪ (১৩.৫)
দিঘা ২৪.৩ (২২.৪)
কলকাতা ২২.৫ (২২.৪)
মালদহ ২৩.৫ (২১.৬)
পানাগড় (২১.৩)
পুরুলিয়া ২৩.৩ (১৯.৭)
শিলিগুড়ি (২৬ )
শ্রীনিকেতন ২৩.৬ (২১.৬)

ভিজতে চলেছে উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা
শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস উত্তর-পশ্চিম ভারত এবং পশ্চিম হিমালয় অঞ্চলে। এর পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যা এই মুহূর্তে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যার জেরে ২২ এবং ২৩ ডিসেম্বর বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে।
এপরেই ২৪ ডিসেম্বর একটি এবং ২৬ ডিসেম্বর অপর একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে ২৪ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৭ ডিসেম্বর নাগাদ বিচ্ছিন্নভাবে ভারী তুষারপাত হতে পারে কাশ্মীর এবং হিমাচল প্রদেশে। ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হতে পারে।

কমবে শৈত্যপ্রবাহ
২৩ ডিসেম্বর থেকে উত্তর-পশ্চিম এবং মধ্যভারতে শৈত্যপ্রবাহ কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরপর ৪ জিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশার কোনও কোনও জায়গায় আগামী ২ দিন, পঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, সৌরাষ্ট্র, কচ্ছ, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এর পরে তাপমাত্রা বাড়বে।

উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টির পূর্বাভাস
আগামী ৫ জিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।












Click it and Unblock the Notifications