Weather Update: বাংলার ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! পূর্বাভাস বড়দিনের আবহাওয়া নিয়েও

Weather Update: বাংলার ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! পূর্বাভাস বড়দিনের আবহাওয়া নিয়েও

গোটা রাজ্যেই ঠান্ডা পড়েছে। তা বুধবার সকাল পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রাই ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে।

রাজ্যে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা

রাজ্যে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা

আবহাওয়া দফতরের তরফ থেকে রাজ্যের ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই সতর্কতা ২৪ ঘন্টার জন্য, এদিন বিকেলে এমনটাই জানানো হয়েছে। ২৪ ঘন্টা পরে এই তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। রাজ্যের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাসের কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে।

বড় দিনের আবহাওয়া

বড় দিনের আবহাওয়া

২৫ ডিসেম্বরে সোমবারের তুলনায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা। অর্থাৎ এখন যেখানে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস, তা বেড়ে ১৫ ডিগ্রি পর্যন্ত যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকার সম্ভাবনা। হিমালয়ের পাদদেশ এলাকায় আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না আগামী দুদিন। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২২ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় রাতের তাপমাত্রা কমে গেলেও তা ফের পরিবর্তন হবে মঙ্গলবার দুপুরের পর থেকে। তারপরে তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২২.৪ এবং ১১.২ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)


ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২১.৪ (২২.৫)
বালুরঘাট ২৪ (২৬)
বাঁকুড়া ২১ (২২.৮)
ব্যারাকপুর ২২.৪ (২২.৬)
বহরমপুর ২৮.৪ (২৭.৪)
বর্ধমান ২২ (২৪ )
ক্যানিং ২৩.৪ (২৪)
কোচবিহার ২৭ (২৭.২)
দার্জিলিং (১৩.২)
দিঘা ২২.৪ (২৩.২)
কলকাতা ২২.৪ (২২.৮)
মালদহ ২১.৬ (২২.১)
পানাগড় (২১.৯)
পুরুলিয়া ১৯.৭ (২৪.৭)
শিলিগুড়ি ২৬ (২৫.৫)
শ্রীনিকেতন ২১.৬ (২১.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+