Weather Update: আর্দ্রতাজনিত অস্বস্তি বাংলার জেলায়-জেলায়! কোথায় ভারী বৃষ্টি আর কোথায় ঝড়, একনজরে পূর্বাভাস

Weather Update: আর্দ্রতাজনিত অস্বস্তি বাংলার জেলায়-জেলায়! কোথায় ভারী বৃষ্টি আর কোথায় ঝড়, একনজরে পূর্বাভাস

সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর (South West Monsoon) আগমনের কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া (weather) দফতর। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিকে হাল্কা থেকেমাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ওপরের পাঁচ জেলায় আপাতত টানা বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো
হাওয়া বয়ে যেতে পারে। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুন বুধবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার তেমন কোনও
পরিবর্তন হবে না।

 কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি

কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১। রবিবার যা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৭.৭ (২৪.৩)
বহরমপুর ২৬.৪ (২৬.৪)
বাঁকুড়া ২৪.৯ (২৪.৯)
বর্ধমান ২৫.৮ (২৫.৮)
কোচবিহার ২৪.৮ (২৪.৫)
দার্জিলিং ১৫ ( ১৫.৬)
দিঘা ২৯.৩ (২৭.৫)
কলকাতা ২৯.১ (২৭.৩)
দমদম ২৯ (২৯)
কৃষ্ণনগর ২৮.২ ( ২৮.৬)
মালদহ ২৫.১ (২৬.৭)
মেদিনীপুর ২৮.৩ (২৭.৩)
শিলিগুড়ি ২৫.৮ (২৫.৩)
শ্রীনিকেতন ২৭.২ (২৪.১)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৭.৩)
বহরমপুর ( ৩৬.৪)
বাঁকুড়া (৩৭.৫)
বর্ধমান (৩৫.৫)
কোচবিহার (২৮.৯)
দার্জিলিং ( ১৮.৪)
দিঘা (৩৫.৬)
কলকাতা (৩৫.১)
দমদম (৩৬.৫)
কৃষ্ণনগর (৩৭.৪)
মালদহ (৩৬.৪)
মেদিনীপুর ( ৩৬)
শিলিগুড়ি (২৮.৭)
শ্রীনিকেতন ( ৩৬.৬ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+