আম্ফানে পড়ে যাওয়া গাছগুলি পুনরায় জীবন ফেরানোর উদ্যোগ কলকাতা পুরসভার

আম্ফানে পড়ে যাওয়া গাছগুলি পুনরায় জীবন ফেরানোর উদ্যোগ কলকাতা পুরসভার

আম্ফানে পড়ে যাবা গাছগুলো, যেগুলো এখনও সরানো হয়নি সেগুলো সরানো, এবং সেই জায়গায় পুনরায় গাছ বসানোর উদ্যোগ নিল কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ড। জাস্টিস চন্দ্র মাধব রোড এবং রামমোহন দত্ত রোডের সংযোগস্থলে ছিল একটি হেরিটেজ বটগাছ। আমফানে তা পর্যদুস্ত হযে পড়ে। শনিবার সেই গাছ কেটে গাছের গুড়ি সরিয়ে ফেলা হয়। এর পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শুধুমাত্র গাছ কেটে গাছের গুড়ি সরিয়ে ফেলা নয়। সেই জায়গায় আবার পুনরায় সেই হেরিটেজ বটগাছকে পুনঃস্থাপন করার কাজ হবে।

আম্ফানে পড়ে যাওয়া গাছগুলি পুনরায় জীবন ফেরানোর উদ্যোগ কলকাতা পুরসভার

শুধুমাত্র ওই একই জায়গায় নয়। জানা গিয়েছে, এর পাশাপাশি ৭০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অসংখ্য গাছ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস।তিনি জানান, এই বট গাছের সাথে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। আর এই বটগাছকে কেন্দ্র করেই তার নিচে বসত অসংখ্য মানুষের আড্ডা। আজ সেই গাছ পড়ে যাওয়ার ফলে মানুষের মনে এক বিষণ্নতার সৃষ্টি হয়েছে। আর তারই দায়িত্ব নিয়েছেন সত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস। তিনি চেষ্টা করছেন কিভাবে সেখানে সেই বটগাছ আবার পুনঃস্থাপন করা যায়। আবার ফিরিয়ে নিয়ে আসা যায় মানুষের পুরনো স্মৃতি। শুধু তাই নয় পরিবেশকে আরো বেশি সবুজায়ন করতেই উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি আহ্বান জানিয়েছেন সমস্ত মানুষকে তারাও যেন নিজেদের দায়িত্বে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করেন।

এর আগে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছিলেন গত 5 জুন থেকে সমস্ত জায়গায় কলকাতার বৃক্ষরোপণ করা হবে। সেই ভাবেই দক্ষিণ কলকাতা থেকেই প্রথম শুরু হয় বৃক্ষ রোপনের কাজ। আর এবার তার থেকে বাদ পড়ল না ৭০ নম্বর ওয়ার্ড। মানুষের স্বার্থে এবং পরিবেশকে বাঁচানোর দায়িত্বে এগিয়ে এসেছেন ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+