পুলিশকে মার-পিসিআর ভ্যানে আগুন, বিজেপি কর্মীদের বিরুদ্ধে FIR পুলিশের, মিথ্যে অভিযোগ দাবি দিলীপের

পুলিশকে মার-পিসিআর ভ্যানে আগুন, বিজেপির নবান্ন অভিযানে খুনের চেষ্টার FIR পুলিশের, মিথ্যে অভিযোগ দাবি দিলীপের

পুলিশকে ঘিরে ধরে তাঁর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে চলছে বেধড়ক মার। গতকাল বিজেপির নবান্ন অভিযানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গতকাল পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই দুই ঘটনায় বিজেপি কর্মীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পাল্টা অভিযোগ করেছেন চক্রান্ত করে বিজেপি কর্মীদের ফাঁসানো হয়েছে।

পুলিশের গাড়িতে আগুন

পুলিশের গাড়িতে আগুন

গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে শহরে। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে বোমা-ইট ছোড়ার ঘটনা ঘটেছে। আবার এমজি রোডে পুিলশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের পুলিশের গাড়ির মাথায় চড়ে আস্ফালন করতে দেখা হিয়েছে। তারপরে আবার বিজেপি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধর করার অভিযোগও উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

খুনের ধারায় মামলা

খুনের ধারায় মামলা

পুলিশের গাড়িতে আগুন লাগানো এবং পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধরের ঘটনায় দুটি আলাদা মামলা দায়ের করেছে কলকাতা পুিলশ। পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় বড়বাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আবার অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধরের ঘটনায় খুনের ধারায় বিজেপি কর্মীদের বুরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাতেই ভিডিও ফুটেজ দেখে বিজেপি কর্মীদের চিহ্নিত করে তাঁদের গ্রেফতার করতে শুরু করেছিল পুলিশ।

মিথ্যে অভিযোগ দিলীপের

মিথ্যে অভিযোগ দিলীপের

এদিকে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন,'রাস্তার পাশ দিয়ে হাজার-হাজার লোক হাতে পতাকা নিয়ে যাচ্ছিলেন। যাঁরা আগুন লাগাচ্ছেন তাঁরা তেল কোথা থেকে নিয়ে এলেন? পেট্রল কোথা থেকে পেলেন? আসলে তাঁরাতো বাইরের লোক। সেটা পুলিশের দেখার দায়িত্ব ছিল। আর যখন গাড়ি জ্বলছিল কোথায় ছিল পুলিশ ? যেখানে গাড়ি ছিল সেখানে পুলিশ ছিল না। যে লোকগুলো গাড়ি জ্বালাচ্ছিল পুলিশ তাঁদের ধরুক। কেন তাঁদেরকে না ধরে খবর করা হচ্ছে? এর পিছনে চক্রান্ত ছিল।'

টুইট অমিত মলব্যর

টুইট অমিত মলব্যর

অমিত মালব্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি টুইটে পাল্টা নিশানা করে লিখেছেন, অশান্তি ছড়ানোর জন্য ক্যাডেট পাঠিয়েছিলেন মমতা। তাঁরাই বাইরে থেকে লোক এনে বিজেপির অভিযানকে হিংসাত্মক করে তুলেছিল। কোনও বিজেপি কর্মী সমর্থক এমন ঘটনা ঘটায়নি। মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+