Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমর একুশের শুভক্ষণে শহিদ স্মরণে কলকাতা সহ গোটা রাজ্য, বিশ্বভারতীতে বেরল প্রভাতফেরি

অমর একুশের শুভক্ষণে শহিদ স্মরণে কলকাতা সহ গোটা রাজ্য, বিশ্বভারতীতে বেরল প্রভাতফেরি

তোড়জোর শুরু হয়ে গিয়েছিল এক সপ্তাহ আগে থেকেই। অবশেষে অমর একুশের শুভক্ষণেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল শহিদ স্মরণ। কলকাতার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। একইসাথে ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে শুরু হয়ে গেল একুশে পালন। রাত থেকেই কলকাতার সংস্কৃতির পীঠস্থান রবীন্দ্রসদন-নন্দন সংলগ্ন চত্বরে জমে গানের আসর।

ফাইন আর্টস চত্বরে চলছে শদিহ স্মরণ

ফাইন আর্টস চত্বরে চলছে শদিহ স্মরণ

শনিবার বিকেল থেকেই কাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রাণুছায়া মঞ্চে আয়োজন করা হয় ভাষা দিবসের নানা অনুষ্ঠানের। ভাষা ও চেতনা সমিতির এই অনুষ্ঠান এই বছর ২৩ বছরে পা দিল বলে জানা যাচ্ছে। সূত্রের খবর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রায় ১০০-র বেশি খ্যাতনামা শিল্পী। এই অনুষ্ঠানের সূচনায় 'আমি বাংলায় গান গাই' সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কণ্ঠ মেলান বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র, সঙ্গীত শিল্পী সোমালি পন্ডা-সহ প্রমুখেরা।

 শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ মমতার

শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ মমতার

অন্যদিকে রবিবার সকালে কলকাতার পার্ক সার্কাস এলাকায় বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার থেকে বের হয় প্রভাতফেরি। এতে পা মেলান কলকাতার উপদূতাবাসের কর্মকর্তা, কর্মচারি সহ শহরের বিভিন্ন বিশিষ্টজনেরা। অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়াম চত্বরে নির্মিত ভাষা শহিদ উদ্যানের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা।

 বিশ্বভারতীতেও ভাষা দিবস উদযাপন

বিশ্বভারতীতেও ভাষা দিবস উদযাপন

অন্যদিকে আন্তর্জাতিক ভাষা দিবসের সকালেই প্রভাত ফেরি বের হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরেও। আন্তর্জাতিক হোস্টেল থেকে প্রভাতফেরি শুরু হয়ে শেষ হয় বাংলাদেশ ভবনে। শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য জানান বিশ্বভারতীর শিক্ষার্থীসহ শিক্ষকেরা। পাশাপাশি বাংলাদেশ ভবনেও শুরু হয়েছে একাধিক অনুষ্ঠান। অন্যদিকে কলকাতার বেলেঘাটা মোড়, মধ্যমগ্রাম চৌমাথাতেও শহিদ স্মরণে চলে অনুষ্ঠান। ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের ধাঁচে গড়া শহিদ মিনারেও এদিন শ্রদ্ধা জানান ভাষা প্রেমিকের দল।

 একনজরে ভাষা দিবসের ইতিহাস

একনজরে ভাষা দিবসের ইতিহাস

প্রসঙ্গত উল্লেখ্য, ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষাবাদের প্রসারের লক্ষ্যেই এই দিনটির উদযাপন হয় গোটা বিশ্বজুড়ে। মাতৃভাষার পাশাপাশি বহুভাষাবাদ একাত্মবোধকে নতুন করে জাগ্রত করার ডাক দেন ভাষা প্রেমিকেরা। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্রপাত বাংলাদেশে। ১৯৯৯-এর ইউনেস্কো-র সাধারণ সম্মেলনে প্রথম অনুমোদনের পর ২০০০ সাল থেকে তা সারা বিশ্বজুড়ে উদযাপিত হয়ে আসছে। অন্যদিকে বাংলার পাশাপাশি এদিন সকাল থেকেই ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তিশগড়সহ বিভিন্ন রাজ্যের বাংলাভাষীদের উদ্যোগে চলছে নানা কর্মসূচি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+