১৭ জুন থেকে স্বাভাবিক হতে চলেছে কলকাতা হাইকোর্টের কাজকর্ম
আগামী ১৭ জুন থেকে স্বাভাবিক হতে চলেছে কলকাতা হাইকোর্টের কাজকর্ম। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে হাইকোর্ট প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৭ জুন থেকে আপাতত হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সহ তিনটি ডিভিশন বেঞ্চ ও দুটি সিঙ্গল বেঞ্চ বসবে। করোনা প্রতিরোধের সমস্ত নিয়ম মেনে হাইকোর্টের মূল ভবনে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা ও দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলবে আদালতের কাজ।

এছাড়াও হাইকোর্টের বি, সি ও ই এই তিনটি গেটের মধ্য দিয়ে আপাতত প্রবেশ ও বাহির করা যাবে। তবে প্রবেশ ও বাহির পথ নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে দেবে হাইকোর্টের পিডব্লিউডি বিভাগ। তার বাইরে যাওয়া যাবে না। এছাড়াও জরুরি মামলা, জামিন মামলা, আগাম জামিন মামলা সহ সমস্ত দেওয়ানী মামলা শুনানি হবে।
তবে এই নোটিশের প্রেক্ষিতে আগামীদিন আইনজীবীরা কাজে যোগ দেবে কিনা তা নিয়ে এদিন হাইকোর্টের বৃহত্তম আইনজীবী সংগঠন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার জরুরি বৈঠক ডাকা হয়ছে।












Click it and Unblock the Notifications