উচ্চমাধ্যমিকে সবার উপরে কলকাতা, মাধ্যমিকের ‘বদলা’ নিয়ে জেলাকে হারিয়ে জয়জয়কার
উচ্চমাধ্যমিকে সবার উপরে কলকাতা, মাধ্যমিকের ‘বদলা’ নিয়ে জেলাকে হারিয়ে জয়জয়কার
মাধ্যমিকের ফলে জেলার তুলনায় খানিক পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে পাল্টা দিয়ে সবার সেরা কলকাতা। শুক্রবার অনলাইনে ফলাফল প্রকাশিত হওয়ার পর জানা গেল কলকাতার সাফল্য সবথেকে বেশি। ২০২০-র উচ্চমাধ্যমিকে পাসের হার এবার রেকর্ড ৯০.১৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.৪৪। ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস করেছে এবার।

যে সব জেলায় ভালো ফল
উচ্চমাধ্যমিকের সংসদ সভাপতি জানান, সাফল্যের নিরিখে সবার আগে কলকাতা। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। কালিম্পং, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদও ভালো ফল করেছে। গতবার ৮৬.২৯ শতাংশ পাস করেছিল। এবার সেই তুলনায় প্রায় চার শতাংশ বেশি পাস করেছে। সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ। এটাও একটা রেকর্ড।

পাসের হার বিভাগ অনুযায়ী
এছাড়া এবার উচ্চমাধ্যমিকে পাস করেছে ৮৫.৬৭ সংখ্যালঘু, ৮৭.৪০ তপশিলি ছাত্রছাত্রী। বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯৮.৮৩ শতাংশ, ৯২.২২ পাসের হার বাণিজ্য বিভাগে এবং ৮৮.৭৪ শতাংশ কলা বিভাগে পাস করেছে। ৬০ বা তার বেশি নম্বর পেয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ছাত্রছাত্রী। ৯০ এর বেশি পেয়েছে ৩০২২০ জন। এ প্লাস ৮০-৮৯ নম্বর পেয়েছেন ৮৪৭৪৬ জন।

উচ্চমাধ্যমিকের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চে। কিন্তু করোনার জেরে ২৩, ২৫ ও ২৭ মার্চ পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি, স্থগিত হয়ে যায় পরীক্ষা। দিনক্ষণ বারেবারে বদলের পরও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরপর মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৬১ হাজার ৫৮২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

সবার উপরে কলকাতা
মাধ্যমিকে পাসের হারের নিরিখে কলকাতা স্থান পেয়েছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পরে। পূর্ব মেদিনীপুর ছিল সবার উপরে। আর সবথেকে হতাশজনক ছিল মেধা তালিকায় কলকাতার স্থান না পাওয়া। সেই হতাশার পরিসমাপ্তি ঘটিয়েছে এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল। সবার উপরে রয়েছে কলকাতা।












Click it and Unblock the Notifications