Kalbaisakhi Alert: ৬০ কিমি...বিকেল হতেই কালবৈশাখীর তাণ্ডব! ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস
Kalbaisakhi Alert West Bengal: বৈশাখের প্রথম সপ্তাহেই বাংলায় আছড়ে পড়ল কালবৈশাখী। দিনভর গুমোট গরম শেষে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই। বাঁকুড়া থেকে হাওড়া সর্বত্র প্রবল ঝোড়ো হাওয়ার দাপট তো ছিলই। এর কিছুক্ষণ পরেই শুরু হল প্রবল বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় এমন পরিস্থিতি বজায় থাকবে।
এমনকী দক্ষণবঙ্গের বহু জায়গায় কালবৈশাখীর (Kalbaisakhi Alert West Bengal) পূর্বাভাসও দেওয়া হয়েছে। যার ফলে এক ধাক্কায় কিছুটা হলেও তাপমাত্রা কমেছে। একটা স্বস্তির পূর্বাভাস। তবে হাওয়া অফিস বলছে এই পরিস্থিতি সাময়িক।

Kalbaisakhi Alert West Bengal: বিকেল হতেই কালো করে আকাশ
বৃহস্পতিবার বিকেল হতেই পরিস্থিতি বদল হতে শুরু করে। আকাশ কালো করে আসে। সম্পূর্ণ মেঘে ঢেকে যায় কলকাতা এবং দক্ষিণবঙ্গের আকাশ। এরপরেই শুরু হয় প্রবল কালবৈশাখী (Kalbaisakhi Alert West Bengal)। কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় এই পরিস্থিতি তৈরি হয়। পূর্বাভাসে আলিপুর হাওয়া অফিস বলছে, মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি ছত্রিশগড় ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এর টানেই মূলত সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে।
Kalbaisakhi Alert West Bengal: কালবৈশাখীর পূর্বাভাস
এর ফলে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। এমনকী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সতর্কতা (Kalbaisakhi Alert West Bengal) জারি করা হয়েছে। বেশিরভাগ জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। শিলা বৃষ্টি বিক্ষিপ্তভাবে এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ২৪ পরগনা হুগলি এবং হাওড়া জেলাতে কালবৈশাখী সঙ্গে বিক্ষিপ্তভাবে (Kalbaisakhi Alert West Bengal) শিলাবৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও। কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলাতে।
Kalbaisakhi Alert West Bengal: ভারী বৃষ্টির সতর্কতা
শুধু দক্ষিণবঙ্গেই নয়, ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস (Kalbaisakhi Alert West Bengal) তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। আগামীকাল শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর জেলাতে।












Click it and Unblock the Notifications