যোগী রাজ্যের ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় কালবৈশাখী! পারদ পতনের স্বস্তি কত দিন, কী বলছে আবহাওয়া দফতর

সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে নিচে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় দুদিনের মধ্যে তাপমাত্রার ফারাক প্রায় ৭ ডিগ্রির মতো। এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘন্টায় রাজ্য জুড়েই কোথাও না কোথাও কালবৈশাধীর সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

তাপমাত্রা কমায় সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। উত্তর প্রদেশের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া।

আবহাওয়া

আবহাওয়ার স্বস্তি ঠিক কত দিন স্থায়ী হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যে ফের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা। তবে এবার বর্ষা কেমন হতে পারে তা মে মাসের শেষের দিকে নির্দিষ্ট করে বলা সম্ভব হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাওয়ার বেগ একটু বেশি থাকার সম্ভাবনা। ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তুলনামূলকভাবে বাকি তিন জেলায় হাওয়ার বেগ কম থাকবে।

আগামী দুদিনেদিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে হাওয়ার সম্ভাবনা না থাকলেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন গিনের তাপমাত্তার তেমন কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া দফতর সোমবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রে নিচে। সোমবার এই তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪১ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.৫)
বহরমপুর (২৫)
বাঁকুড়া (২৩.৪)
বর্ধমান (২২.৪)
কোচবিহার (১৮.৬)
দার্জিলিং (৯.৫)
কালিম্পং (১২.৮)
দিঘা (২০.১)
কলকাতা (২৪)
দমদম (২৩.৬)
কৃষ্ণনগর (২৪.৬)
মালদহ (২৪.৯)
মেদিনীপুর (২৩.১)
শিলিগুড়ি (১৯.৬)
শ্রীনিকেতন (২৪.৪)
সুন্দরবন (২৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.২)
বহরমপুর (৩৭.৪)
বাঁকুড়া (৩৬.৩)
বর্ধমান (৩৫.৬)
কোচবিহার (২৪.২)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২৪)
দিঘা (২৯.২)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৫.২)
কৃষ্ণনগর (৩৪.২)
মালদহ (৩০.৩)
মেদিনীপুর (৩৩.৪)
শিলিগুড়ি (৩১.৭)
শ্রীনিকেতন (৩৬)
সুন্দরবন (৩১.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+