পাণ্ডুয়ায় কালবৈশাখীতে ভেঙে পড়ল প্যাণ্ডেল! আহত ৪০, আশঙ্কাজনক ৪

খনিকের ঝড়ে প্যান্ডেল ভেঙে আহত কমপক্ষে ৪০। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

খনিকের ঝড়ে প্যান্ডেল ভেঙে আহত কমপক্ষে ৪০। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ায়। আহতদের চুঁচুড়ার ইমামবাড়া ও পাণ্ডুয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পাণ্ডুয়ায় কালবৈশাখীতে ভেঙে পড়ল প্যাণ্ডেল! আহত ৪০, আশঙ্কাজনক ৪

শুক্রবার পাণ্ডুয়ার রামেশ্বরপুরে শুরু হয়েছিলবল ধর্মীয় অনুষ্ঠান। প্রায় ৪০ বিঘা জমির ওপর প্যাণ্ডেল তৈরি করা হয়েছিল। রাত ১০টার কিছু সময় পরে প্রবল ঝড় শুরু হয় সেখানে। ভেঙে পড় প্যাণ্ডেলটি। ত্রিপল কেটে আটকে পড়াদের উদ্ধার করা হয়। প্রায় পাঁচ হাজার মানুষ সেখানে সমবেত হয়েছিলেন বলে জানা গিয়েছে। চাপা পড়াদের মধ্যে আহত হয়েছিলেন প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। অনুষ্ঠানটি আগামী আরও তিনদিন ধরে চলার কথা ছিল।

শুক্রবার বিকেল থেকে রাত, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে। অনেক জায়গাতেই গাছ পড়ে ট্রেন কিংবা রাস্তা বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে বহু নিত্যযাত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+