মুখ্যমন্ত্রীর দেশ বা সমাজের চিন্তা নেই! নিজামুদ্দিনের এক একজন মানব বোমা, বিস্ফোরক কৈলাস

শুধু ভোটের চিন্তা ওনার। দেশ বা সমাজের চিন্তা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

শুধু ভোটের চিন্তা ওনার। দেশ বা সমাজের চিন্তা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। নিজামুদ্দিনের ধর্মীয় জমায়েতে অংশ নিয়ে যাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তাঁদের এক একজনকে মানব বোমা বলে উল্লেখ করেছেন তিনি।

বিজেপির উদ্দেশে তোপ মমতার

বিজেপির উদ্দেশে তোপ মমতার

নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির উদ্দেশে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই পরিস্থিতিতে রাজনীতি করা বন্ধ করুন। এটা রাজনীতি করার সময় নয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছ থেকে করোনা মোকাবিলায় সাহায্য মিলছে না বলেও অভিযোগ শোনা গিয়েছে মমতার মুখ থেকে।

করোনা মোকাবিলায় বাংলা 'মডেল'

করোনা মোকাবিলায় বাংলা 'মডেল'

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন করোনা মোকাবিলায় রাজ্য সরকার যেভাবে কাজ করছে, তাতে সারা দেশের সামনে বাংল মডেল তৈরির করেছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও দাবি করোনা মোকাবিলায় রাজ্য সরকার সর্বোত ভাবে কাজ করার চেষ্টা করছে। যারা কাজ করে তাদেরই ভুল হয় বলেও মন্তব্য করেছেন তিনি।

পাল্টা দিলেন কৈলাস

পাল্টা দিলেন কৈলাস

এই পরিস্থিতিতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন তিনি। কৈলাসের কটাক্ষ শুধুই ভোটের চিন্তা ওনার। দেশ বা সমাজের চিন্তা নেই।

তবলিঘি জমায়েত নিয়ে বিস্ফোরক কৈলাস

তবলিঘি জমায়েত নিয়ে বিস্ফোরক কৈলাস

দিল্লির তবলিঘি জমাতের নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। করোনার সতর্কবিধি লঙ্ঘন করে জমায়েত করার অভিযোগ তুলেছেন তিনি। এখান থেকে যাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তাঁরা প্রত্যেকেই এক একজন মানব বেমা বলে মন্তব্য করেছেন কৈলাস। এঁদের প্রত্যেকের প্রশাসনের কাছে আত্মসমর্পণ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। প্রশাসনের সামনে এলেই চিকিৎসা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+